কাল আমি আসতে চেয়েছিলাম বলেই আসতে পারিনি
নিরব বৃক্ষের ছায়ে ভালোবাসারা তার্কিক হয়েছিলো তাই তাজ্জব সংশয়ে।
হরতাল নেই, ভাঙচুর নেই।
পঙ্কিল পথও নয়, ভারি হবে পা ঐ পঙ্কে ডুবে।
বহুদূর নয়, বাসে আট আনা।
ঘর থেকে বেরুলেই বড় রাস্তায় স্টেশন।
আর!
কোর্ট ফিস মাত্র বিশ টাকা
গোটা দুই নাড়ু, কয়েকটি সিগারেট।
ফুলটাও যতনের ঘাড়ে।
আমার তো ইচ্ছে ছিলো খুব। আসতে চেয়েছি বারবার।
কী করবো তাই আসতে পারিনি!
_______________________
(কবিতার শিরোনাম ভুলো গেছি)
কবিঃ জুলফিকার রাসেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


