আমি বরঞ্চ তাঁর অনুরাগীদের দলেই। সমালোচনার খাতিরে তাকে ছোট করার মতো মানসিকতা বা ধৃষ্টতা দেখাব না। চলচিত্রের জ্ঞান আমার একদম নড়বড়ে হলেও দর্শক হিসাবে ভাললাগা মন্দলাগা বলতেই পারি, কেননা দিন রাত্রি কঠোর শ্রম, সাধনা আর শিল্পিত মনের প্রকাশ যারা ঘটান তাঁরা বোধ করি আমাদের জন্য সিনেমা বানান, সিনেমাবোদ্ধা কিংবা সমালোচকদের জন্য নয়। আগুনের পরশমণি কিংবা শঙ্খনীল কারাগারের যিনি স্রষ্টা, বাংলা সাহিত্তের যিনি কিংবদন্তি পুরুষ, উপন্যাস, নাটক, চলচিত্রের সকল শাখায় যার রাজসিক বিচরণ তাঁর শেষ সিনেমা দেখে কিনা মনে হল না দেখলেই ভাল হত! পরিবারের সামনে একটু অসস্থি বোধই হল। কাহিনী ও চরিত্রের স্বল্পতা এত সামান্য যে এ নিয়ে বরঞ্চ এক ঘণ্টার নাটক সম্ভব। কাহিনীকে আমার মনে হয়েছে spices যা রান্নার জন্য দরকারি হলেও কখনও খাবার তালিকায় মূল মেনুতে স্থান পেতে পারে না। যে কাহিনীকে বেছে নেয়া হয়েছে তা হতে পারত মূল গল্পের একটি উপশাখা মাত্র। আর কাহিনীর গ্রহণযোগ্যতা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন তবে তাকে অগ্রাহ্য করার উপায় নেই। একটু বেশিই নোংরা হয়ে গেলো- একথা ও কাউকে কাউকে বলতে শুনলাম। চরম উদার মনের বন্ধুরা হয়তো বলবেন এটাতো সত্য, ইতিহাস আশ্রয়ী। আমি বলবো, নোংরা যে ইতিহাস, লজ্জার যে ইতিহাস তাকে কি সামনে না আনলে চলে না? আর এ হল মূল ইতিহাসের খণ্ডচিত্র, যে সকল সত্যকে সকল দেশে ও যুগে ঐতিহাসিকগণ এড়িয়ে গেছেন অথবা আশ্রয় হয়েছে ইতিহাসের আস্তাকুড়ে। ময়লা ঘাঁটলে যে দুর্গন্ধ ছড়ায়। জাপানিজরা কি বলে বেড়ায় আমাদের পূর্ব পুরুষ দস্যু ছিল? আমেরিকানরা রাষ্ট্র করে মানুষকে তারা দাস হিসাবে মনে করতো? ইন্ডিয়ানরা কি গর্ব করে তাদের পূর্বপুরুষরা মানুষ বলি দিত? তবে কেন মুক্ত বুদ্ধির চর্চার নামে নিজেদের ছোট করা, কেননা সিনেমাটি অস্কারে যাচ্ছে শুনলাম। হ্যাঁ, আমি ঘেঁটুপুত্র কমলার কথা বলছি।
হাওরপাড়ের দুঃখী মানুষগুলির লজ্জার কথা, আমাদের লজ্জার কথা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!
একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন
এক সেকেন্ডের নেই ভরসা

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন
অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।