বেগম জিয়ার নেতৃত্ব সংস্কার সম্তব নয়; আজকের দৈনিক গুলোতে এই সংবাদটি এসছে । গতকাল এবং বেশ কিছুদিন ধরে বিএনপি-র জেষ্ঠ্য নেতাদের এমন মন্তব্য শোনা যাচ্ছে । তাদের কিছু দৈনিক সংস্কারপন্থি বলে উল্লেখ করছে । পুরো বিষয়টি কেমন যেন রহস্যময় মনে হচ্ছে !! যারা এমন দাবী করছেন তাদের কেউই বিগত আমলে দুর্নীতির বাহিরে ছিলেননা । বরং অনেকের বিরুদ্ধ এসরকার আসার পরও অভিযোগ এসেছে । এবং তারা এখনও সে অভিযোগে অভিযুক্ত হয়নি ।
গতকাল বিএনপির একজন পদস্থ নেতা বেশ মজার কথা (খতা) বলেছেন ,বলেছেন রাজনীতিতে পরিবারতন্ত্র বন্ধ করতে হবে । কিন্তু তিনিও সে চর্চা করছেন এবং এখনও করে যাচ্ছেন ।(হাঃ হাঃহাঃ)
হুট করে এমন নির্দেশনা কোথা থেকে এলো কিংবা কোন উর্বর মস্তিষ্কের ; কে জানে !! যেখানে স্বয়ং আম-রিকাতেই এই প্রথা (পরিবারতন্ত্র!!)চলছে ।
বিষয়টি মনে আমাদেরই কিছু বর্গীয় রাজনীতিবিদ এবং সুশীলদের যারা ক্ষমতার ব্যাপারে লোভী হয়ে উঠেছে!(যদিও অনেক চেষ্টা করেও উনুচ্চারে প্রতিস্থাপন করা গেলনা!!!)
আসলে সমস্যা টা কোথায় আগে সেটা চিহ্নিত করতে হবে এবং তারপর রোগ বুঝে ব্যবস্থা নিতে হবে । খালেদা না থাকলেই দুর্নীতি বন্ধ হবে না । কেননা তার বদলে যারা উচ্চভিলাশী, সেই পদটি নেয়ার জন্য যারা আগ্রহী আমরা তাদের চোখে-মুখে-জিহ্বায় কেমন লোভী-ক্ষুধার্ত নেড়ে কুকুরের ছায়া খুজে পাচ্ছি ।
তারা কোন স্বাভাবিক পন্থায় ক্ষমতায় আসতে পারেনা?? যদি পারে তবে গ্রীণরুমের দরজাটি কেন খুজঁছে ??? আসলে সন্দেহটা সেখানেই ।তাদের একতা-সততা আর আত্মবিশ্বাসের বড় অভাব । আমাদের ইতিহাস-এই এদের মত চরিত্রের অভাব নেই ।
আমাদের ইতিহাসের অভিজ্ঞতা বলে মীরজাফররা কখনই দেশপ্রেমিক হয়না,তারা দেশের জন্য দাসত্ব-তাবেদারী ছাড়া কোন কল্যাণ বয়ে আনতে পারেনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




