somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান নিয়েছে চিলে তাই ছুটছি সবাই মিলে

২৭ শে জুন, ২০০৭ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
দেশে কোন ভালো সদানন্দ পাওয়া যাচ্ছিল না । বাবুরাম সাপুড়ের সেই সাপের মতন সদানন্দ । যেই সাপ হাটেনা , ছোটে নাকো কাটেনা .... এমন সাপ তাহলে সেই সাপকে তেড়ে মেড়ে ঠাণ্ডা করা যাবে এমন টাইপ সদানন্দ। সদানন্দকে চিনলেন না ... আরে সদানন্দ বললে তো চিনবেন না । আসলে এখন তাকে সবাই চেনে নন্দ ঘোষ নামে । চিনতে পেরেছেন ??
হ্যা হ্যা ...সেই যত দোষ সেই নন্দ ঘোষ ।
তবে সুখের কথা হলো নন্দ ঘোষকে পাওয়া গেছে ।

২.
সকালে ঘুম থেকে উঠেই আপনি যে প্রথম আলো দেখবেন আর চিনে যাবেন নন্দ ঘোষদের । দেশে যখন হাজার হাজার কোটি টাকার নিচে কোন দুর্নীতি নাই সেই ইনফোটেক যুগে বাস করেও এসব সদানন্দরা মাত্র ১ কোটি -২ কোটি টাকা চাদা নেয় । ছি ছি ছি কি নীচ! ছোটলোক !! হীনমানসিকতার !!! আমারও বলতে লজ্জা লাগে ...... এসব ফকিরনীর কথা । দেশের বারোটা বাজিয়ে ফেললো এরা । অথচ এদের সংগীসাথীরা কত ভালো !! শুধুমাত্র আদবকায়দা জানত বললে এতদিন এসব নিরবে সহ্য করে এসেছে । তারা কখনই এসব নোংরা কালো টাকায় হাত লাগাননি । কিন্তু এখন সময় এসেছে দেশকে উন্নত সমৃদ্ধশীল প্রায় আমরিকার মতন রাষ্ট্র বানানোর । তাই আর কথা নয় এসব নন্দদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে । সো হটাও দুই নন্দ করো আনন্দ ।।

৩.
এখন সময় জনগনের । সো কোন ধুনফুন চলবেনা ।
চালের দাম একটু বেড়েছে । নো টেনশন !
তেলের দাম অনেক বেড়েছে । নো টেনশন !
বিদ্যুৎ বিভ্রাট - আগের মতই ।নো টেনশন !
পার্থক্য শুধু এতটুকুই । আগে গালি দিতে পারতেন এখন গালি দেয়া যায় না । ১৫ বছরের অর্জিত অভ্যাস ! এক ধাক্কায় স্টপ ।

শুধু অপেক্ষা ---- আর ক'দিন । তারপর সব ফকফকা । কি বাতি !!??!! সেই আগের বাতিই শুধু নতুন বোতলে । তাহলে ???
সেই দুই নন্দ নাই । আমরা আবার বাহবা দেই ।হাততালি দিয় উঠি । অতি উৎসাহীরা শীষ দিয়ে উঠে ।। কিন্তু আমরা জানি যেই লাউ সেই কদুই ।
তাহলে ???

৪.
এখন সময় জনগনের । তবে এতদিন কার ছিল?? সেই রাজনীতিবিদ নামক নন্দদের ???
তবে সব দোষের ভাগ কেন সবার নয় ???
যদি রাজনীতিবিদদের সব দোষ হয় তাহলে আমরা???
হতে পারে -- এতদিন সবার জানার অধিকার মানুষের ছিল না ।
তাহলে তো এখন আছে !!
যদি থাকে তাহলে কয়েকটি প্রশ্ন । এইসব নন্দরা কতখানি খারাপ , তারা কি যুদ্ধাপরাধীদের চেয়ে খারাপ ?? তারা কি ফারুক-ডালিম-মহিউদ্দিন গংদের চেয়েও খারাপ??
হতে পারে ।তাদের দেশের বাইরে পাঠালেই সব ঠিক হবে??

এদের দুর্নীতির যে অভিযোগ তার অংক এত সামান্য কেন ? তাদের সংখ্যা এত কম কেন ? মাত্র গুটিকয়েক মানূষ ই কি শুধু দুর্নীতিবাজ ? অন্যপেশার মানুষ ? বিশেষ করে সাবেক এবং অবরা ??

সত্যি সেলুকাস !!!
৫.
নাকি চিত্রনাট্য তৈরী হয় এভাবে ---
জনৈক সাঃসম্পাদক - অর্থ তো কথা শোনেনা ।।
সম্পাদক-ভালো করে চেষ্টা করেন । ওনাকে দরকার ।
সাঃসম্পাদক- মনে হয় লাভ হবেনা ।
সম্পাদক- তাহলে আর কি ?? একটা নিউজ করি ।
সাঃসম্পাদক-- জি জি । তাহলে কাজ হতে পারে । আর একটা ড্রেস রিহাসিল । বেশি না দুটো ভ্যান ।
সম্পাদক- ওটা নিউজ হলেই হয়ে যাবে ।
সাঃসম্পাদক-থ্যাকস । কিন্তু আমার কিন্তু ভয় করছে ।
সম্পাদক- ভাবেন না এখন তিনটা প্লান আছে । ৫ বছরের পিরিপারেশন একটা না একটা কাজে লাগবেই ।

৬৯.
যা হা ৬ তাহাই ৯ ।
কি বলেন !!??!!
আরা দেখারাম দেখে যাব । সকালের প্রথম আলো বলবে পাবলিক তালিয়া বাজাও আমরা তালি দেব ।
আবার বলবে এবার থামো আমরা থামব ।
নন্দ পাওয়া গেছে আমরা বলব হ্যা ।
না বললে না ।
আমরা যে জীবনোত্তর চক্ষু-বিবেক-বুদ্ধি দান করে দিয়ছি ।
তাই আর কষ্ট করে দেখতে-শুনতে কিংবা বুঝতে হয়না ।
আবার শুধু তালি দেব নইলে গালি ।কাকে ??
সে তো ওরা বলে দবে ।
তাই নো টেনশন ।
কান নিয়েছে চিলে তাই ছুটছি সবাই মিলে ......

১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×