"সোনার ঘড়ি-ফারুক চৌধুরী-এর কবিতা " প্রথম আলো কি বুইঝা ছাপছে??
২৮ শে জুন, ২০০৭ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনার ঘড়ি গায়েব হলে
চোরের উপর রাগ ওঠে
মহাচোরের দলরা সব
এই বাংলা খেল লুটে ?
ত্রাণের শাড়ি
লুটল ধনী
মাটির নীচে
টিনের খনি
ব্যাংক তাদের ঋণের পাহাড়
দিনে দিনে গড়ে ওঠে ।
মহাচোরের দল যে এসব
এই বাংলা খেল লুটে !
.......................
.........................
মসজিদের জুতা চোর
আর মাহফিলের পকেটমার
দেশ চোরের দলের কাছ
তাদের হলো বিরাট হার-
সোনার ঘড়ি কিনতে পার
কিনতে পার জুতা
একটা দেশ চুরি হলে
দেশ পাবে আর কোথা ??
আজকের প্রথম আলোর সম্পাদকীয় পাতার রাজনৈতিক কবিতা ।
প্রথম আলো কি বুইঝা ছাপছে এই কবিতা??
দেশের রাজনীতি পচে গলে শ্যাষ। তারা সব কিছুই চুরি করছে । কিন্তু এখন যাদের জন্য দেশ এ এতকিছু হচ্ছে সেই বিশ্বব্যাংক এবং আমরিকা(!!) তারা এই দেশ চুরি করলে আমরা তা পাব কোথা ।মতি ভাইরা তো মতিব্রম হইয়া তাদের হাতেই দেশ তুল দিতে চাইছে । রাজনীতিবিদদের চুরি জোচ্চুরির বিচার হচ্ঝে , হবে এং তা সম্ভব কিন্তু ইউনিকলের কি বিচার চাইতে পারছি আমরা নাকি মতি-মুতিরা??
সোনার ঘড়ি কিনতে পার
কিনতে পার জুতা
একটা দেশ চুরি হলে
দেশ পাবে আর কোথা ??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুন