একাত্তরে বাংলাদেশের বিরোধিতা ছিলো আমেরিকার 'দুঃখজনক ভুল', মার্কিন রাষ্ট্রদূত এই স্বীকারক্তিকে সাধুবাদ জানাই ।
আমাদের প্রত্যাশা আমেরিকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময় পাকিস্থানকে সহায়তা করে যে অনৈতিক এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল তা স্বীকার করুক রাষ্টীয় ভাবে । তাদের সেই ভুলের স্বীকারক্তি দিলে এবং আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করলে হয়ত তাদের পাপের খানিকটা প্রায়শ্চিত হবে । এবং সেক্ষেত্রে হয়ত এদেশের জনগণ তাদের কৃর্তকর্মকাণ্ড ক্ষমা করতে পারে ।
তথ্যসূত্র: বিডি নিউজ
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ কিছু অংশ)
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ইঙ্গিত দিয়েছেন যে, তার দেশ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে 'দুঃখজনক ভুল' করেছিলো।
তবে তিনি সরাসরি একথা বলেননি যে বাংলাদেশ বিষয়ে তার দেশের নীতি ভুল ছিলো।
এ প্রসঙ্গে মার্কিন দূত বলেন, "রাষ্ট্রদূতরা কখনো বলেন না যে তার দেশ দুঃখজনক ভুল করেছিলো। তারা শুধুমাত্র এর ইঙ্গিত দেন।"
যুক্তরাষ্ট্র ১৯৭২ সালের ৪ এপ্রিল বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
কাত্তরের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষ নিলেও বাংলাদেশকে সমর্থন করেছিলেন আরেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই এডওয়ার্ড কেনেডি।
নয় মাসব্যাপী ওই যুদ্ধের সময় তিনি ভারতের পশ্চিমবঙ্গের শরণার্থী শিবির পরিদর্শন করেন। প্রায় ৯ লাখ বাংলাদেশী শরণার্থীর দুর্দশা সম্পর্কে এ সময় তিনি মার্কিন সিনেটে অত্যন্ত মর্মস্পর্শী প্রতিবেদন জমা দেন।
'পূর্ববঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলছে' মন্তব্য করেছিলেন এডওয়ার্ড কেনেডি। সেইসঙ্গে সেখানে মানবিক ও রাজনৈতিক দুর্দশার জন্য পশ্চিম পাকিস্তানের (ইসলামাবাদ) প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন 'দুষ্কর্মে সহযোগিতা করার চেয়ে কোনও অংশে কম নয়' বলেও কড়া বক্তব্য দিয়েছিলেন।
শরণার্থীদের প্রতি বিশ্বের মনোযোগ আকৃষ্ট করা এবং তাদের সাহায্যের ব্যবস্থা করারও চেষ্টা নেন তিনি। ১৯৭২ সালে কেনেডি সদ্য জন্ম নেওয়া বাংলাদেশে আসেন। এখানে তিনি একটি শোভাযাত্রায় অংশ নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন।
রাহা
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




