somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে

১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতখানি নর পিশাচ হলে একটা ১৩ বছরের শিশুর দেহে কেউ লোহার রড দিয়ে ৬৪ টি আঘাত করতে পারে??? আচ্ছা ওদের পরিবারে কি এইরকম শিশু নেই??? যারা নির্মম ভাবে এই বাচ্চাটাকে বেধড়ক পেটাল তাদের কি মানুষ বলা উচিৎ???
পশুপাখিদের সমাজ থাকে তারা নিম্ন বুদ্ধির জীব কিন্তু পশুদের মধ্যেও এই ধরণের নির্মম নৃশংসতার নজির নেই। আচ্ছা এটাকে সবাই পাশবিক নির্যাতন বলে আখ্যা দিচ্ছে কেন? পশুরা তো আমাদের মতন নয়। মানুষ হয়তো সৃষ্টির সেরা জীব থেকে ক্রমান্বয়ে সৃষ্টির নিকৃষ্ট জীবে পরিণত হচ্ছে ।
আমি জানি
Wall post এ কিছু জ্বালাময়ী Status, নরপিশাচ দের নির্লিপ্ততায় প্রতিবাদী সমালোচনা অতঃপর ...
সবকিছু আগের মতন, আমিও আর সবার মতন তাই আমিও Status দিচ্ছি ! Blog এ লেখালেখি করছি!
ফেলছি দীর্ঘশ্বাস অতঃপর ...
কেউ মারবে, কেউ পড়ে পড়ে মার খাবে, আমাদের জাতিটা হয়তো এমনই আমরা সমালোচনার ঝড় তুলবো চায়ের টেবিলে, খুব মর্মস্পর্শী কিছু বুলি আউড়াবো কথায় সবাই রাজা কিন্তু কাজের বেলায় ঠন ঠন। আমরা কি এই অপরাধের দায় এড়াতে পারি? অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুটি পক্ষই কি সমান অপরাধী নয়???
হয়তো এই নির্লজ্জ জাতির ধ্বংসাবশেষ বলতেও আর কিছু অবশিষ্ট নেই যারা আছে তাদের কেউ নরপিশাচ আর বাকিরা বোবা প্রকৃতির নিম্নস্তরের জীব আমিও তাই, আমি নিশ্চিত...
আমার কেবল জানতে ইচ্ছে হয়
রাজনের মতন শিশু তো আমাদের প্রত্যেক পরিবারে রয়েছে, আচ্ছা তাদের পরিণতি যদি এমন ভয়াবহ হয় তখন কি হবে???
আচ্ছা এই ঈদ টা নিয়ে রাজনের কি স্বপ্ন ছিল??? আমাদের পরিবারের ছোট্ট রাজন আর এই রাজন কি এক রকম স্বপ্ন দেখে না???
আমাদের পরিবারের রাজন দের এমন নির্মম পরিণতির স্বীকার হতে হবে না এই গ্যারান্টি আমাদের কে দেবে?
আমি জানি আমার এই প্রস্নের কোন উত্তর নেই
এই নির্বাক নিশ্ছুপ উত্তর হীনতার সবচে বড় দায় আমার কারণ আমি Status দেয়াটাকেই একমাত্র দায়িত্ব মনে করি তারপর আবার সবকিছু ভুলে গিয়ে আগের মতন স্বাভাবিক হয়ে যাই, আজ আমি শুধু একটি প্রশ্ন নিজেই নিজেকে করছি রাজন যদি আমার পরিবারের কেউ হত তখন আমি কি করতাম???
Wall post এ কিছু জ্বালাময়ী Status, নরপিশাচ দের নির্লিপ্ততায় প্রতিবাদী সমালোচনা অতঃপর ...
সবকিছু আগের মতন, আমিও আর সবার মতন তাই আমিও Status দিচ্ছি !
ফেলছি দীর্ঘশ্বাস অতঃপর ...
কেউ মারবে, কেউ পড়ে পড়ে মার খাবে, আমাদের জাতিটা হয়তো এমনই আমরা সমালোচনার ঝড় তুলবো চায়ের টেবিলে, কথায় সবাই রাজা কিন্তু কাজের বেলায় ঠন ঠন। হয়তো এই নির্লজ্জ জাতির ধ্বংসাবশেষ বলতেও আর কিছু অবশিষ্ট নেই যারা আছে তাদের কেউ নরপিশাচ আর বাকিরা বোবা প্রকৃতির নিম্নস্তরের জীব আমিও তাই, আমি নিশ্চিত...
আমার কেবল জানতে ইচ্ছে হয়
রাজনের মতন শিশু তো আমাদের প্রত্যেক পরিবারে রয়েছে, আচ্ছা তাদের পরিণতি যদি এমন ভয়াবহ হয় তখন কি হবে???
আচ্ছা এই ঈদ টা নিয়ে রাজনের কি স্বপ্ন ছিল??? আমাদের পরিবারের ছোট্ট রাজন আর এই রাজন কি এক রকম স্বপ্ন দেখে না???
আমাদের পরিবারের রাজন দের এমন নির্মম পরিণতির স্বীকার হতে হবে না এই গ্যারান্টি আমাদের কে দেবে?
আমি জানি আমার এই প্রস্নের কোন উত্তর নেই
এই নির্বাক নিশ্ছুপ উত্তর হীনতার সবচে বড় দায় আমার কারণ আমি Status দেয়াটাকেই একমাত্র দায়িত্ব মনে করি তারপর আবার সবকিছু ভুলে গিয়ে আগের মতন স্বাভাবিক হয়ে যাই, আজ আমি শুধু একটি প্রশ্ন নিজেই নিজেকে করছি রাজন যদি আমার পরিবারের কেউ হত তখন আমি কি করতাম???

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×