somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের গলায় ঘণ্টা বাঁধি ক্যামনে!!!

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেখাটা হয়ত বাস্তবতার নিরিখে লেখা না তাই যারা পড়ছেন প্রথমেই করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।
আজ দেখলাম একটা ছোট্ট কুকুরছানার নির্জীব নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে আর পাশে ছানাটার মা চুপ চাপ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার বাবা আমার সাথেই ছিলেন উনি বললেন খুব সম্ভবত গাড়িতে চাপা পড়ে মারা গেছে।আমি অশ্রু সংবরণ করতে পারিনি আপনি হয়তো আমায় কটাক্ষ করে বিদ্রূপাত্মক ভঙ্গিতে বলবেন এই ষোলো কোটি মানুষের দেশে মানুষের ছানাদের ই কোন নিরাপত্তা নেই আর উনি বলছেন কুকুরছানার কথা! আতলামির আর জায়গা পায়না যত সব দুঃখবিলাস।
আপনি হয়তো ঠিকই ভাবছেন একদম ঠিক তাই হয়তো গাছের পাতা ছিঁড়লে বা অহেতুক অপ্রয়োজনে একটা ডাল ভেঙে নিলে নতুবা নেহায়েতই নিছক মাঠে বসে গল্প করতে করতে একটু আধটু ঘাস ছিঁড়লে কি এমন ক্ষতি!
আমরা তাই রাস্তায় হাঁটতে হাঁটতে থুথু ফেলি, কলার খোসা ফেলি, যেখানে সেখানে ময়লা ফেলি, রাতের আঁধারে ম্যানহোলের ঢাকনা চুরি করি, ইলেক্ট্রিক এর তার চুরি করি, খাবারে মাত্রাতিরিক্ত ফরমালিন মেশাই,রাস্তায় হেঁটে যাওয়া আকর্ষণীয় কাউকে দেখলে তাদের বিভিন্ন উপায়ে জানিয়ে দেয়ার কুরুচিপূর্ণ চেষ্টার কোন ত্রুটি আমাদের হয় না থাক না একটু রাগি রাগি ভঙ্গিতে হয়তো ভ্রুকুটি করবে সেটাই কি কম উপভোগ্য! আমাদের মধ্যে নীতি বোধের বড়ই অনুপস্থিতি কারণ যেখানেই মানুষের দীর্ঘসারি চোখে পড়ে একটু অন্য উপায়ে সারিটাকে কাটছাঁট করার চেষ্টা করি। বহুদিন দুর্নীতির চর্চা করতে করতে আজ এই দুর্নীতিটাই আমাদের নীতিতে পরিণত হয়েছে, আমি জানি এই কথাগুলো বহুল প্রচলিত সবাই বলে সস্তা হাততালিও পায় কিন্তু আমাদের ঠিক সমস্যাটা কোথায় জানেন?
বাস্তবায়নের, আত্ম-সমালোচনার, জবাবদিহিতার,
আজ আমি কথাগুলো বলছি কাল এই ঠিক আমিই হয়তো রাস্তায় থুথু ফেলব! আমাদের স্বভাবটাই এমন যতপারি অন্যর সমালোচনা করি কিন্তু নিজেকে কয়জন পর্যালোচনা করি একটিবার ভেবে দেখুন তো?
কোথায় যেন পড়েছিলাম অন্যকে খারাপ বলার আগে অন্তত একটিবার ভেবে দেখুন আপনি নিজে কতটুকু ভাল?
কারণ যে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আজ তাই মনে হয় আমাদের চিন্তার অলিগলি ঘুরে নিজেকে প্রশ্নের সম্মুখীন করবার সময়। আজ তাই নিজেকে প্রশ্ন বাণে জর্জরিত করার সময়, কটাক্ষ ছুঁড়ুন নিজের প্রতি অন্যর সমালোচনা তো ঢের হল।
দৃষ্টিভঙ্গি পাল্টান দেখবেন সমাজ বদলে যাবে,বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি হবে......
জনৈক আঁতেল পাবলিক যে হুদাই প্যাঁচাল পাড়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×