বাংলাদেশের ভাগ্যে দুঃখই আছে । এক দিকে সামরিক চুক্তির মাধ্যমে বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রনে নেয়া অপর দিকে বাংলাদেশের দ্বিতীয় সিমান্তবর্তী দেশ মায়ানমারকে দেয়া হচ্ছে টর্পেডো।
প্রতিবেদনে বলা হয়েছে যে,
উত্তর-পূর্ব সীমান্তের প্রতিবেশী মিয়ানমারকে ছোট আকৃতির হালকা টর্পেডো সরবরাহ করবে ভারত। এগুলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত। দেশটির প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
টর্পেডো সরবরাহ করার লক্ষ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রায় চার কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রধান এস ক্রিস্টোফার গত ২৪ মার্চ বলেছেন, এর আগে মিয়ানমারে সোনার প্রযুক্তির যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এবার টর্পেডো সরবরাহ করা হবে।
ভারতীয় এই কর্মকর্তা অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, ক্রিস্টোফার ডিআরডিওর তৈরি অগ্রসর প্রযুক্তির শেইনা টর্পেডোর দিকেই ইঙ্গিত করেছেন।
বলা হয়, এটি ইতালিভিত্তিক প্রতিষ্ঠান হোয়াইটহেড অ্যালেনিয়া সিসতেমি সুবাকুই (ওয়াস)/লিওনার্দো এ ২৪৪/এস হালকা টর্পোডোর প্রযুক্তির ভিত্তিতে নির্মিত। আগে এটি ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা হয়েছে।
ভারত মিয়ানমার দু;দেশর সাথেই বাংলাদেশের সিমান্ত রয়েছে এবং মিয়ানমারের সাথে রহিংগা সংক্রান্ত সমস্যা চলছে যার ফলশ্রতিতে সেনাবাহিনীর সাথে প্রায় সংঘর্ষ হয়।
অপর দিকে ভারত সিমান্তে প্রতি নিয়ত বাংলাদেশিকে হত্যা করা হয়। এই পরিস্থিতিতে সামরিক চুক্তি মানে বাংলাদেশের ভিতরে এসে হত্যার বৈধতা দেয়।
একই সাথে টর্পেডো সরবরাহ করার লক্ষ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রায় চার কোটি মার্কিন ডলারের চুক্তি বাংলাদেশের জন্য অশিনি সংকেতই বহন করে।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



