somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব নেতৃত্ব দিবে বাংলাদেশ

০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামী দিনে কে দিবে বিশ্ব নেতৃত্ব?
এই প্রশ্ন সবার মুখে। অ্যামেরিকা কি পতনের দিকে ?
ট্রাম্প যদি তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজ দেশ নিয়েই ভাবেন তাহলে চীন কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশ্ব নেতৃত্ব নিয়ে নিতে পারবে? প্রশ্নগুলো আন্তর্জাতিক সেমিনার থেকে করেছিল।

এরকম আরও প্রশ্ন উঠেছে, সত্যিই যদি যুক্তরাষ্ট্র বিশ্ব নেতৃত্ব থেকে নিজেকে গুটিয়ে নেয় তবে তার শূন্যস্থানটি পূর্ণ করবে কে। অর্থনৈতিক এবং সামরিক প্রভাবের দিক থেকে চিন্তা করতে গেলে বিশ্ব নেতৃত্বের প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে আছে চীন এবং রাশিয়া। অপরদিকে পশ্চিমের নৈতিক রাজনীতিতে মুখ্য হয়ে উঠতে পারে জার্মানি।

ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র যদি বৈশ্বিক নেতৃত্ব ছেড়ে দেয় এবং নিজেকে বিচ্ছিন্ন অবস্থানে সরিয়ে নেয়, তবে কি উদীয়মান পরাশক্তি তার স্থলাভিষিক্ত হবে?

আলোচনা করতে যেয়ে আনেকেই বলেছে যে বিশ্বের নেতৃত্ব এখন আর ইউরোপ আমেরিকার হাতে থাকছে না দ্রুত এশিয়ার হাতে চলে আসছে। এশিয়ার এখন ন্যাচারাল লিডার হলো চীন। আর রানার্স আপ হচ্ছে ভারত। আমেরিকা চেষ্টা করছে ভারতকে তুলে আনতে। কিন্তু ভারত আর চীনের মাঝে যে গ্যাপ তা সহজে, সহসা পুরণ করা যাবে না।

যদি আসলেই যুক্তরাষ্ট্র থেকে নেতৃত্ব চলে যায় তবে এতে শুধু চীন একাই লাভবান হবে, না কি বিশ্ব রাজনীতিতে রাশিয়া এবং জার্মানিও নিজের প্রভাব বিস্তারে চেষ্টা চালিয়ে যাবে। বিশ্লেষকরা অবশ্য মনে করছেন, কোনো দেশ এককভাবে যুক্তরাষ্ট্রের মতো একইসঙ্গে অর্থনৈতিক, সামরিক এবং নৈতিক ভূমিকা পালন করতে পারবে না। সুতরাং যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতা স্বাভাবিকভাবেই এক ধরনের ক্ষমতাশূন্যতা সৃষ্টি করবে।

এরকম একটা আলোচনায় যদি বাংলাদেশের নাম আসে তাহলে কেমন হবে। জলবায়ুবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের পরে কথা হয় আন্তর্জাতিক ইউনিভার্সিটির প্রফেসরের সাথে । রাশিয়ার এই প্রফেসর পড়ালেখা করেছেন আমেরিকায় । সেমিনারের পরে পরিচিত হতে গেলাম । জানতে চাইলেন বাড়ি কোথায়। বললাম বাংলাদেশ ।

বাংলাদেশ!!
জি স্যার।
আই লাইক বাংলাদেশ, আই লাভ বাংলাদেশি স্টুডেন্ট।
আমি বললাম কেন স্যার ?

বললেন, আমি সব দেশের ছাত্রই পড়িয়েছি। মোটামোটি ভাবে । কিন্তু বাংলাদেশি ছাত্র আনেক বেশি ট্যালেন্ট, পরিশ্রমী, ও আত্মবিশ্বাসী। লিডিং পাওয়ার আনেক বেশি। বাংলাদেশের ব্যাপারে কথা শুনতে শুনতে কান ঝালাপালা । আর আজ প্রশংসা শুনে আমি ফুলেফেপে একাকার । আমি মনোযোগ দিয়ে শুনছি।

এরপর বললেন তুমি কি জানো এই ............ বিশ্ববিদ্যালয় ৬০ জনের মতো বাংলাদেশি শিক্ষক আছেন। আমি বললাম না , আমি জানি না।
স্যার বললেন হ্যাঁ এই ............... ইউনিভার্সিটিতে ষাট জন বাংলাদেশি শিক্ষক আছেন । যাদের মধ্যে ২৮ জন ফুল প্রফেসর । আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে ভিনদেশি একটা ছোট দেশের যদি ষাট জন প্রফেসর থাকে । তাহলে আমি বলতে পারি না যে, আগামী দিনে বিশ্ব নেতৃত্ব বাংলাদেশ দিবে। হাহাহা ...........হাসি । প্রশংসার ধরন দেখে আমার কাছে মনে হলো শেষে আপমাণ করবে ? তাই বললাম প্রভলেমও আছে স্যার ।

স্যার বললেন ইয়েস
দিস ইস ইন্টারিস্টিং পয়েন্ট?
এই ষাট জন প্রফেসর একদিনের জন্য বা একবারের জন্যও একসাথে হয়নি?
দ্যাট ইজ হোয়াই
- তাদের ভিতের ইউনিটি নাই। তারা সবাই লিড দিতে চায়, সবাই লিডার হতে চায়। একজন আন্যজনের ব্যাপারে দোষ বলে। সে নিজেই সব পাইতে চায়। তার ভাইর জন্য কিছেই রাখতে চায় না ।

সো বাংলাদেশ কখনো ভালো কিছু করবে না। এর মধ্যে আজারভাইজানের এক প্রফেসর এসে টপিস পরিবর্তন করে ফেলে। আর আমিও আশা-হতাশা নিয়ে চলে আসলাম। আর মনে মনে ভাবলাম আমরা কি এই প্রভলেম টা কাটিয়ে উঠতে পারি না ? কেন পারি না ?

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×