somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মারহাবা! পেশীশক্তিতে শিক্ষকরা এগিয়ে

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উইল এণ্ড এরিয়াল ডুরান্ট বলেছিলেো শিক্ষা হলো সভ্যতার রূপায়ন। আর হেনরি এডামস বলেছিলেন - একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয় ।

বাংলাদেশে এই কথা শিক্ষকের জন্য নয়। এখন শিক্ষা একটা ব্যবসা আর শিক্ষক ব্যবসায়ী। আর ছাত্র-ছাত্রী ক্রেতা। এক সময় শিক্ষক ছিলো অভিবাবক । বাবা-মা’র কাছে যে কথা বলতে পারতাম না তা শিক্ষকের নিকট বলতাম । আর এখন তা ইতিহাস ।

আজ ঢাকা বিশব্বিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন: শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটকে জড়ো হন। তাঁরা ডাকসুর নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী, সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তারা ফটকের ভেতরে অবস্থান করছিলেন। তাঁরা শিক্ষার্থীদের পথরোধ করেন। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা।

পাঁচ মিনিটের মধ্যে শিক্ষকেরা তাঁদের ধাওয়া দিয়ে বের করে দেন।“এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা।

তাই বলতে মন চায় যে, মারহাবা! পেশীশক্তিতে শিক্ষকরা এগিয়ে এখন!

উইলয়াম আর্থার ওয়ার্ড বলেছিলেন- মাধ্যম মানের শিক্ষক বলেন । ভাল শিক্ষক বুঝিয়ে দেন। শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।

ঢাকা বিশব্বিদ্যালয় কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। বাংলাদেশের এই মহান প্রতিষ্ঠানের মহান শিক্ষকগন ছাত্রদের সাথে মারামারি ও হাতাহতি করে উইলয়াম আর্থার ওয়ার্ডের কথার আলোকে পরবর্তীদের অনুপ্রাণিত করেছেন। আজকের এই অবস্থা হলে আরও চল্লিশ বছর পরে কি হবে ? আমাদের কে শিখায় আর কি শিখি।

আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোন প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে, নিয়্যতে ভুল আছে । আগামী প্রজন্মদের জন্য কি রাখছি । কেউ কি একটু চিন্তা করবেন প্লিজ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×