somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি জানেন, আপনি নিজেই একজন রাজন হত্যাকারী, রাকিব হত্যার সাহায্যকারী!

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজন মারা গেল, কয়দিন লাফালাম, "রাজন রাজন" করে চিৎকার করলাম, তারপরে রাজন ইস্যু শেষ। এবার রাকিব মরলো, কয়দিন একটু "রাকিব রাকিব" করে লিখে লাইক কামাবো, মানবতা জাগাবো, তারপরে রাকিব ইস্যু শেষ! আবার কিছুদিন অপেক্ষা করবো কেউ যাতে মরে....

আসলে এতে লাভটা হচ্ছে কি? কোন শিশুহত্যা কি কমছে? আমি নিশ্চিত করে বলতে পারি রাজনকে মারার ভিডিও দেখে রাকিবের গ্যারেজের মালিকেরও মন খারাপ হয়েছিলো, মালিকও রাজন হত্যার আসামীদের গালি দিছিলো।
কিন্তু কি হলো এতে? সে নিজেই কিছুদিন পরে তার গ্যারেজের শিশুশ্রমিককে হত্যা করলো!

আসলে আমরা সেই সুই আর চালনের মত। নিজেদের ফুঁটো না দেখে অন্যের ফুঁটো দেখে বেড়ায়।

এখনকার বেশিরভাগ মধ্যবিত্ত আর উচ্চবিত্তের বাড়িতে কাজের ছেলে আর কাজের মেয়ে আছে। এরা বেশিরভাগই শিশু। আচ্ছা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে তার বাড়িতে কাজের ছেলেটি বা মেয়েটি নির্যাতনেরর স্বীকার হয় না?

রাজনকে হত্যার ভিডিও দেখে অনেকেই তো অনলাইনে কেঁদে বন্যার সৃষ্টি করেছিলেন। বলুন তো কয়জন নিজের বাসায় কাজের মেয়েটা বা ছেলেটা যখন আপনার মায়ের কাছে মার খাচ্ছিল তখন মায়ের হাত টেনে ধরেছিলেন?

আচ্ছা বলুন তো রাজন হত্যার পরে কয়জন চোরকে মারার সুযোগ পেয়েও না মেরে ছেড়ে দিয়েছেন?

আসলে আমাদের সমস্যাটা হলো ফোকাস হওয়া জিনিসটাকে নিয়েই কয়দিন লাফায়। কিন্তু আসলে যে জিনিসটা ফোকাস হচ্ছে তার পিছনে যে কাজগুলো হয়েছে সেই একই কাজ আমি নিজেও করছি কিনা সেটা কখনও ভেবে দেখি না।

রাজনের হত্যার খবর মিডিয়াতে বেশ জোরালোভাবে এসেছে বলে তার প্রতি মানবতাটা একটু বেশি দেখিয়েছিলাম। কিন্তু হাজারটা থেকে যায় অগোচরে। হাজারটা!

হাজারটা রাজন হত্যার বিচার হলেও পরবর্তী হাজারটা রাজন হত্যা আটকানো যাবে না! এর জন্য দায়ী আমরা নিজেরাই, আমাদের ভিতরের মূল্যবোধ।

পারবেন ক্ষুধার জ্বালায় চুরি করা বাচ্চাটাকে না মেরে আদর করতে?
পারবেন কাজের মেয়ের উপর অত্যাচার করা নিজের অত্যাচারী মায়ের হাত ধরে রাখতে? দরকার হলে মুচড়ে দিতে?
পারবেন শিশু শ্রমিকের উপর অত্যাচার করা নিজের বাবাকে আইনের হাতে তুলে দিতে?


পারবেন না তো এগুলো করতে। তবে কিভাবে আপনি রাজন, রাকিব হত্যার বিচার চান?

আপনি নিজেই তো একজন রাজন হত্যার সাহায্যকারি। আপনি নিজেই তো একজন রাকিব হত্যাকারী!

নিজের ভিতরের পশুটাকে ছুড়ে ফেলুন। রাজন, রাকিবদের নিজের আপন ভাইয়ের স্থানে বসান, দেখবেন রাজনরা আর মারা যাচ্ছে না। ট্রাস্ট মি....
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×