somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ত্র যখন সম্ভ্রম!!!

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেকনাফের রাখাইন মেয়ে প্রিনছা। সত্তরের জ্বলোচ্ছ্বাসে পরিবারের সবাই শেষ। অসম্ভব রূপবতী প্রিনছা।

প্রিনছা যোগ দেয় এক মেডিকেল টিমের সাথে। আর্তের সেবা করাই এদের কাজ। টিমটা একাত্তরের ফেব্রুয়ারিতে আসে বরিশাল, সাথে প্রিনছা।

সুরেন বাবু। চট্টগ্রামের অস্ত্রাগার লুট করার জন্য ইংরেজরা তাকে বরিশালে নির্বাসনে পাঠায়। সেখানেই থেকে যায় সুরেন বাবু।
আয়ুর্বেদ চিকিৎসা চালিয়ে যা রোজগার করতো সবই ব্যয় করতো জনসেবায়। প্রিনছাকেও মেয়ের মতোই কাছে টেনে নেয় সুরেনবাবু।

১৯৭১ এর জুলাই মাস....
পাথরঘাটা থানায় পাকিস্তানিরা নৃশংসভাবে হত্যা করে সুরেন বাবুকে। প্রিনছা হয়ে যায় ভোগের এক অতুলনীয় সামগ্রী।

নাহ, প্রিনছা ভেঙে পড়লো না!!! ভাবতে লাগলো কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। নিজেকে সঁপে দিলো তাদের হাতে!!!
ক্যাম্পে একের একের পর এক হাত বদল হতে লাগলো। পতিতাদের মত শয্যাসঙ্গী হতে লাগলো পাকিস্তানীদের। পুরো বিশস্ত হয়ে গেল তাদের। এবার যোগ দিল রান্নাঘরে। অতুলনীয় সব রান্না করে জয় করলো পাকিদের মন, সাথে নারীস্পর্শ। পাকিরাও আনন্দিত।

প্রিনছাকে ছাড়া একপ্রকার অচল হলো পাকিরা। পূর্ণ আস্তা অর্জন করলো। এটাই চাচ্ছিলো প্রিনছা।

এবার শুরু আসল খেলা। পাকিদের বললো সে গর্ভবতী। ডাক্তারের কাছে যেতে হবে। দুইজন সৈনিকের সাথে গেল ডাক্তারের কাছে। ডাক্তারকে গোপনে শাসালো প্রিনছা। বললো বিষাক্ত ঔষধ দিতে। যেটা খাবারে মেশালে গন্ধ বের হবে না কিন্তু কাজ হবে তাড়াতাড়ি। ডাক্তারকে আবারো শাসালো এটা ফাস করলে সে নিজেই মরবে। ডাক্তার বললো কিছুদিন দেরি হবে। ঐষধ আনতে হবে বাইরে থেকে।

প্রিনছা প্রতিনিয়ত আসতে থাকলো ডাক্তারের কাছে। পাকিরা দেখলো প্রিনছা পালানোর চেষ্টাও করছে না। এভাবেই আরো বিশ্বস্ত হয়ে গেল।

ঐষধ পেয়ে গেলো। সন্ধ্যার সময় খুব যত্ন করে রান্না করলো ভাত, মাছ, রুটি, সবজি, ভুনা গরুর মাংস, ডাল। সব খাবারে মেশানো হল বিষ। সব সৈনিকদের একসাথে বসিয়ে নিজ হাতে যত্ন করে খাওয়ালো। ব্যাস কাজ শুরু হয়ে গেল। আস্তে আস্তে সবাই অচেতন হয়ে গেল। এটাই চাইছিলো প্রিনছা।

পালিয়ে গেলো নাজিরপুর। ইচ্ছা ছিলো মুক্তিদের সাথে যোগ দেবে। কিন্তু মুক্তিদের খোজ পেল না।

খবর শুনে জ্বলে উঠলো প্রিনছা। ক্যাম্পের ৪২জনের মধ্যে ১৪জন মারা গেছে আর বাকিরা হাসপাতালে।
তার মানে ঐষধ পুরোপুরি কাজ করে নি। ডাক্তার কি তাহলে বেঈমানি করেছে!!! ডাক্তারকে হত্যা করতে হবে। ভেজাল ঐষধ দিয়েছে সে। কিন্তু পারলো না প্রিনছা। পাকিরা কুত্তার মতো খুজতে থাকলো প্রিনছাকে। পালিয়ে গেল ঢাকা। বিজয়ের পরে ফিরে আসলো ঢাকায়।

আচ্ছা, প্রিনছা কি খারাপ মেয়ে? সে কি পতিতা? তার কি সংসার হবে না? সে কি খারাপ কাজ করেছে?
নাহ, সে ঠিকই করেছে। সে তার সম্ভ্রমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সেও মুক্তিযোদ্ধা। সে যে বীরাঙ্গনা মা। আমি তাকে মা হিসেবে পেতেও রাজি। এমন মা কজন পায়??? আমরা পেয়েছি!!!
কিন্তু নাহ!!! আমরা গর্ববোধ করতে পারি না....
আমরা যে এখন লিটনের ফ্লাটে যাওয়া মা চায়, যুদ্ধে সম্ভ্রম হারানোরা যে ব্যাকডেটেড কিন্তু লিটনের ফ্লাটে সম্ভ্রম হারানোরা যে আধুনিক!!!

[কৃতজ্ঞতা: জনযুদ্ধের গণযোদ্ধা- মেজর কামরুল হাসান ভূইয়া]
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×