somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুলকানির যম বিনাশ মলম

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে, দেখুন আমাদের মলমটা। জ্বলবে না, পুড়বে না, কামড় দেবে না। বিনাশ মলম। এক ফাইলই যথেস্ট। কোম্পানির প্রচারের জন্য দাম মাত্র দশটাকা। দশটাকা, দশটাকা, দশটাকা।"

দুইদিন পর পর রাস্তার এ মোড়ে ও মোড়ে এই বিনাশ মলমের ভাঙা গাড়ি দেখে মনে মনে বলতাম এত মলম প্রতিদিন কিনে কারা! তখন তো জানতাম না জাতির বড় একটা অংশ চুলকানিতে আক্রান্ত। বিনাশ মলমের ক্রেতা যে এরাই। অনলাইন আমাকে চিনিয়েছে এই চুলকানিবাজদের।
.

একটা মেয়ে "হ্যাপী টু ব্লিড" নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে।

"সমস্যা সেইটা না। সমস্যা হইলো মেয়ের ওই পোস্টে দশহাজার লাইক পড়লো কেন মোমিন! এতো শেয়ার হইলো কেন মোমিন! তাড়াতাড়ি চুলকানি শুরু কর।"
" মাইয়া সেলিব্রেটি হওয়ার জন্য এই পোস্ট দিয়েছে। ইস্যু না পেয়ে লাইক কামাইতে এই ধান্ধা শুরু করেছে। নগ্নতার নমুনা দেখাইয়া পোলাদের লাইক নিয়েছে.... ব্লা ব্লা ব্লা" ( এনার এক ফাইল বিনাশ মলম লাগবে। এনাকে প্লীজ নিয়ে যান প্রচার মাইক লক্ষ্য করে।)

.

আমি একটা ইস্যু নিয়ে লিখেছি।

"মোমিন ও তো ইস্যু নিয়ে লিখছে। বহুৎদিন চুলকায় নি। তাড়াতাড়ি চুলকা।"
"ইস্যু নিয়ে লিখলে লাইক বেশি পাওয়া যায় তাই ইস্যু নিয়ে লিখো বুঝি তো বুঝি..."( প্লীজ এক ফাইল বিনাশ মলম দিবেন)

.

আমি ইস্যু নিয়ে লিখি নি। নীরব আছি।

"মোমিন হালার্পো তো ইস্যু নিয়া লিখে নাই। চুলকা তাত্তাড়ি"
"ইস্যু নিয়া লিখো না লাইক কমে যাবার ভয়ে তাই না, ভায়া। এমন একটা সমস্যাতে চুপ করে থাকো ফলোয়ার কমে যাবার ভয়ে বুঝি তো বুঝি..."( মলম কই???)

.

আমি মাঝে মাঝে প্রো পিক বাংলাদেশের পতাকার ছবি দেই। ডিসেম্বরে সেটা প্রায় একমাসই রাখি।

"মোমিন, হালার্পো পতাকা দিছে প্রো পিকে। চুলকাইস না ক্যা!"
"সারাবছর খোঁজ থাকে না এখন আইছো দেশপ্রেম মারাইতে। আর দেশপ্রেম মারাইতে হবে না। পতাকার ছবি দিলেই দেশপ্রেম হয় না।" (দশ ফাইল মলম লাগবে। চুলকানি বেশি )

.

আমি পতাকার ছবি প্রো পিকে এমনেই দেই নাই। কিন্তু দেশকে মনে প্রাণেই ভালোবাসি।

"মোমিন, হালার্পো কেমন দেখ! বিজয়ের মাসে পতাকার ছবি দেই নাই কেন!"
"হালা পতাকা কেলাইতে পারো না। অন্তত বিজয়ের মাসে একবার তো দিতে পারো। বহুত খ্রাপ তো তুই..ব্লা ব্লা এন্ড বিলা"(শুধু মলমে কাজ হবে না সাথে একটা ঝাঁড়ুও লাগতো কারণ একে চুলকানির ভূতে ধরেছে )

.

আজ ভ্যালেন্টাইনস ডে, আজ প্যারেন্টস ডে, আজ মাদারস ডে। আমি সেই উপলক্ষে একখান পোস্ট দিছিলাম।

"মোমিন কই তুই? হালার্পো ডে ফে নিয়ে পোস্ট দিছে। তোর কি চুলকাইতে কষ্ট হয়?"
"দেখ ভাই প্রেমিকারে ভালোবাসতে কোন ডে ফে লাগে না। মাকে ভালোবাসতে ডে ফে লাগে না। এসব হইলো শো অফ, ভাব দেখানো। আমার ভালবাসা তোদের মত না। একদিনের প্রেমিক না হয়ে সারাজীবন ভালবাসতে শেখো..."(এর চুলকানি পাঁছার ফুঁটোর মুখে। এজন্য মলমের সাথে একটা গ্লাভসও এনো প্লীজ )

.

এভাবেই আমরা বাঙালী ছেলেমেয়েরা চুলকায়ে চুলকায়ে বিনাশ মলমের ব্যবসা যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছি। এই চুলকানি আজ আপডেট হয়ে অনলাইনীয় চুলকানিতে পরিণত হয়েছে। আপডেটেড বিনাশ মলমের প্রয়োজন....
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×