somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মান্না দে: প্রস্থান নয়, অমর হয়েই থাকবেন

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার বিকেল ৪:৩০ এয়ারটেল অফিস পিঙ্কসিটি গুলশান-২ ঢাকা

১.
"মান্না দে" অথবা "প্রবোধ চন্দ্র দে" (১ মে, ১৯১৯ – ২৪ অক্টোবর, ২০১৩)- [৯৪ বছর]। একজন কিংবদন্তী। সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। পৃথিবী থেকে চিরপ্রস্থান করেছেন আজ ভোররাত্র ৪টার দিকে। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। বয়সও হয়েছিল বেশ। তবে বার্ধক্য তাঁর গানের সাধনায় কখনো চিড় ধরাতে পারেনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সংগীতের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।

আজকালকার দিনে আমাদের মত নতুন প্রজন্ম আধুনিক গান কমই শোনে। কিন্তু আমার ধারণা মান্না দে'র গান শোনেনি এমন তরুণ পাওয়া দুষ্কর। তাঁর প্রতিটি গান স্বতন্ত্র, হৃদয়ছোঁয়া। অসংখ্য জনপ্রিয় গান তিনি আমাদের উপহার দিয়েছেন। সম্ভবত তাঁর সবচেয়ে জনপ্রিয় গান 'কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই'। গানটি প্রতিটি মানুষকে নস্টালজিক করে দেয়। শুধু এই গানটির উপর নির্ভর করে বাংলাদেশে একটি ধারবাহিক নাটকও নির্মিত হয়েছে। নাটকটির নির্মাণও অসম্ভব ভালো হয়েছে। আমার জানামতে, শুধু গানের উপর নির্ভর করে আর কোনো নাটক নির্মিত হয়নি। বোধকরি ভবিষ্যতে এই গানটির উপর ফিল্মও নির্মিত হবে।

মান্না দে'র কতগুলো জনপ্রিয় গান হল-

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই...

খুব জানতে.. ইচ্ছে করে...

যদি কাগজে লেখো নাম...

যদি কাগজে লেখো নাম...

ক'ফোটা চোখের জল...

জানি... তোমার প্রেমের যোগ্য আমিতো নই...

দীপ ছিলো... শিখা ছিলো... শুধু তুমি ছিলে না বলে...

শাওন রাতে যদি... স্মরণে আসে মোরে...

এরকম আরো অনেক গান।

২.
আজ ঘুম থেকে উঠেছি খুব সকালে। গতকাল আব্বু, শাহ আলম কাকা, জাহাঙ্গীর কাকা, মিম ও লিন ঢাকা এসেছেন। মিম আজ চলে গেল ২টার দিকে; ময়মনসিংহ ক্যাডেটের বাসে। আগামিকাল সকালে জাহাঙ্গীর কাকা যাবেন থাইল্যান্ডে; লিন আর শাহ আলম কাকা বিকেলে যাবেন সম্ভবত। সকালে শাহ আলম কাকার কাছেই মান্না দে'র মৃত্যুসংবাদটি প্রথম শুনলাম। বৈশাখী চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। সংবাদটি স্বাভাবিকই মনে হয়েছিল; কেননা, তাঁর মৃত্যু সংবাদ আসতে পারে, এরকম একটা মানসিকতা আমার ছিল যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী। তবে সংবাদটি শোনার পর মনটা বিষাদাচ্ছন্ন হয়ে গিয়েছিল এটা ভেবে যে, সঙ্গীতাঙ্গণের এক উজ্জ্বল নক্ষত্রের চিরপ্রস্থান হল।

৩.
তামান্নার কর্মকাণ্ডে আমি বিরক্ত! এসব ওর কাছ থেকে প্রত্যাশা করিনি। সে যে-সব কাণ্ড করছে, তা একদমই অনাকাঙ্ক্ষিত। জাহাঙ্গীর কাকা আসার পর অনেক কাহিনী ঘটে গেল। এতকিছু লিখতেও বিরক্ত লাগছে।

আজ আব্বু হঠাৎ করে আমাকে তামান্নার ব্যাপারে জিজ্ঞেস করলেন। আগেও জিজ্ঞেস করেছিলেন বিয়ের ব্যাপারে। স্পষ্টভাবে 'না' বলে দিয়েছি। এটা সত্যি যে, এক সময় মেয়েটিকে পছন্দ করতাম; কিন্তু সেটা ওর সম্পর্কে ভালো করে না-জেনেই। পরবর্তীতে ওর কর্মকাণ্ডে রীতিমত বিরক্ত; ভীষণ বিরক্ত! তবে আজ আব্বু যেটা বললেন, সেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্থ। জাহাঙ্গীর কাকা নাকি আব্বুকে বলেছেন, আমাকে না পেলে তামান্না সুইসাইড করবে!

এটা আমার বিশ্বাস হয়না। এরকম করার মত মেয়ে তামান্না নয়। কিন্তু তারপরও কেন যেন খটকা লাগছে! যদি এরকম কিছু করে বসে! তাহলে?! তখন তো চরম বাজে একটা অবস্থা তৈরি হবে! মেয়েটির জীবন কি আসলেই থমকে যাবে?!

জানি নাহ! সবই স্রষ্টা ভালো জানেন। শুধু এটুকু বলব, স্রষ্টা যা করেন, ভালোর জন্যই করেন; যা করবেন, মঙ্গলের জন্যই করবেন। এটুকু সান্ত্বনা দেয়া ছাড়া কিছু বলার নেই নিজেকে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×