অকাতরে বিলায় সুখ
দিন রাত প্রতিক্ষন হাসফাস প্রহসন;
দীর্ঘশ্বাস করা বুক
রাত ভোর শেষ করে ঘরে ফেরা প্রতিদিন
হাজারো দুঃস্বপ্ন নিয়ে
তবু হাসি ভরা মুখ; দুমুঠো ভাতের তরে।
বন্ধ চোখ, উদ্যম বুক; শিরশির করা দেহ
যা চাই তাই পাই রক্ত বিরুপ দুরন্ত
হারাবার কিছু নাই বারবার ফিরে পাই
তবু কেন হিসেবের গড়মিল?
শক্ত দু'হাতে তার বারবার ছুটে যায়
আজ কাল ফলে যাওয়া স্বপ্ন
পথে পথে ঘোরা ফেরা; চেয়ে থাকা অসহায়
মাঝ পথে মিলে যাওয়া খদ্দের
ভালোবাসা বেড়ে যায় নতুন কোন আশায়
ভূলে যায় পৃথিবীর সব দোড়।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


