ভুগি হীণমন্যতায়
ঘুম থেকে জাগা থেকে ঘুমুতে যাবার কাল
ভাবনা আর নির্ভাবনার কবল থেকে মুক্তির প্রতিক্ষা
কোলাহলহীন সাদাকালো জীবনে লাল একটা সুতো
বাধা দেয় বারবার
ভূলে যায় অতীত বর্তমান ভবিষ্যত
প্রতিক্ষার অবসান ঘটায় শেষ অবধী!
একান্ত
শিয়রে তার সাথে
কতকালের নিরব অতৃপ্ত ভাবান্তর
মাঝপথে পথ ভূলে আবার প্রথম থেক পথ চলা
তারপরেও বলা হয়না অনেক কিছু
বলা যা দরকারই আজ অথবা কাল
লজ্জাবোধ বারবার গ্রাস করে প্রথম যৌবনে
হাসি কান্নার মাঝপথে তার অবাধ বিচরন!
হীনমন্যতা
ভর করে আছে আমায় আজে
আধুনিকতার জ্বালে জড়ানো হয়না কেন যেন
হয়তো ইচ্ছেরা বাধ দেয় বারবার
অথবা
ইচ্ছেদের ইচ্চেই হয়না কখনোই; থেকে যায় প্রহসনের জীবনে
আজীবন থাকার কামনা, বাসনা
বোধকরি আরো ভাবার দরকার ছিল
এখনি সময় সেসময়ের; আজ প্রথম প্রহর!
চলতে গিয়ে
অজানার পথে আমি আজ আমিহীন
নতুনের খোঁজে নতুনত্ব হয়ে পৌছে যায় সকাল সকাল
ঘুম ভেঙ্গেই চোখ তুলে তাই আধুনিক হবার বাসনায়
হেরে যাই জীবনের কাছে
আবার বৃদ্ধ হয়ে চোখ বুঝি
শুধু একটি ক্ষনের অপেক্ষা
ক্ষনটা কখন আসে
যখন চোখ বুঝে আর চোখ মেলা হবেনা
কখনোই না; কখনোই!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


