সামুর ভক্ত হওয়া একটা স্বার্থপরতার চিন্তা থেকই! বসে বসে শুইয়ে শুইয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে বিনামুল্যে কিছু দামী লেখা পড়া যাবে এই ভেবে। প্রথমদিকে সে চাওয়াটা যে পুরন হয়নি তা বলছি না। কিন্তু হঠাৎ করে কেন যেন তেমনটা আর হয়ে উঠছেনা। যদিও ইদানিং কাজের চাপে এখানে চোখ বো্লাতে তেমনটা পারছিওনা। তারপরেও সময় করে যখনি বসছি; পড়ার মত তেমন কোন লেখা পাচ্ছিনা।
জানিনা, হয়তো আমার চোখ ফসকে সেসব লেখা পড়ে থাকে অন্য জগতে। অথবা আজকাল ভালো খারাপ খেই হারিয়ে ফেলেছি। বলতে পারছিনা কোনটা সত্যি। তবে এটা নিশ্চিত কোন এক অজ্ঞাত কারনে আমি বঞ্চিত হচ্ছি ভালো কিছু লেখা থেকে।
সামুতে যতদিন আছি, দেখেছি আমার বন্ধুবর প্রতিমুহুর্তেই আমাকে বস করে রাখতো। আজ হচ্ছেনা কেন?
অপেক্ষায় রইলাম; সামুতে যাদের অবাধ বিচরন তাদের বেশিরভাগইতো নিজের সাহিত্য চর্চার প্রকাশ্য মাধ্যম হিসেবে গড়ে তোলা। অন্য কিছুতো নয়। তাহলে এমন আশা আমি করবোইবা না কেন?
আমি বলছিনা, আজকাল সামুতে লেখা বা লেখকের সংখ্যা কমেছে। তবে যেসব লেখা হচ্ছে; তার মধ্যে সাহিত্যের ভাবধারা অনুপুস্থিত। অনেকেই আবার একে 'ফান' সাইড হিসেবে প্রমান করতে চাইছেন। আসলেই কি তাই?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


