somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘনা পাড়ের মেয়ে আমি-১... (দেখা হয় নাই চক্ষু মেলিয়া)

১১ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক (ছবিটি আমার ভাগ্নের তোলা)

কোন এক টার্মে স্যার ক্লাশে বলছিলেন, মানুষ অনেক সময় তার আশেপাশের পরিবেশের দ্বারা sensitized হয়ে যায়, তখন সে ওই জায়গাটাকে দিয়েই অন্য জায়গা গুলোর বিচার করে। ছোটবেলা থেকে কেউ যদি খুব পরিপাটি আর সুন্দর পরিবেশে বড় হয়, এর থেকে অপেক্ষাকৃত কম সুন্দর অথবা অসুন্দর পরিবেশে তার খাপ খাওয়াতে সমস্যা হয়।

ক্লাশে ব্যাপারটা থিওরেটিক্যালী বুঝে গেলেও অনুভব করতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শুরুতে যখন আমি, জ আর ক যাই ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রচন্ড গরমে ওষ্ঠাগতপ্রাণ আমরা বিশ্ববিদ্যালয়ের পাশে ব্রহ্মপুত্রের তীরে গিয়ে যেন প্রাণ ফিরে পাই। নদের পাশে চরম আনন্দে বিগলিত জ আর ক যারা আজন্ম লালিত হয়েছে একজন রিয়াদ (সৌদি আরব) আর অন্যজন ঢাকাতে। দুজনই নদের রূপ দেখে মুগ্ধ। ওদের উচ্ছ্বসিত আনন্দে আমি একটু অবাকই হচ্ছিলাম। কারণ বাঁধ দেওয়া নদীর পাড় আমাকে অতটা বিমোহিত করতে পারছিল না। ওদেরকে বলছিলাম- তোরা এই নদের পাশে এসে এত মুগ্ধ! তাহলে আমার বাড়ীর পাশে মেঘনা নদীর রূপ দেখলে তো মারা যাবি।

জন্ম আমার মেঘনা নদীর পাশের সেই সুন্দর সবুজ মফস্বলে- যার রূপে sensitized আমার অন্য কোন জায়গা সহজে ভালো লাগতে চায় না। অথচ কত বড় ঐশ্বর্যের অধিকারী ছিলাম তা বুঝতে অনেকটা সময় পার করতে হলো, এমন সময়ে যখন চাইলে দু'মিনিট হেঁটে ওই নদীর পাড়ে গিয়ে বসে থাকা যায় না। জ্যোৎস্না রাতে বিদ্যুৎ চলে গেলে নদীর পাশের মাঠটাতে আড্ডা পেটানো যায় না। বর্ষা আসে, মেঘনা নদীর দু'কূল উপচায়, পানি চলে আসে আমার বাসার একদম কাছের বালির ভিটাটার পাশে- আমি সেই সৌন্দর্য নয়ন-মন ভরে উপভোগ করতে পারি না। হায় রে! কী দুর্ভাগা আমি ! /:):((

প্রতি বর্ষায় আমি কয়েকবার মেঘনায় নৌভ্রমণ দিতে চাই, ই ভাই এর ছোট্ট নৌকাটা ভাইয়া বয়ে নিয়ে যায় আর দরাজ গলায় গান গায়। মায়ের চোখকে ফাঁকি দিয়ে আমি আর আমার দুই ভাগনে বিকেলে বাসা থেকে পালাই (দেখতে পেলে যে রক্ষে নেই, মায়ের আমার জলে বড় ভয়) আর ফিরে আসি আধাভেজা হয়ে নদীর বুকে সূর্যাস্ত দেখার পর:)

যত দিন যাচ্ছে, আমার সেই নৌভ্রমণের সময় কমে যাচ্ছে। শ্রাবণ মাস শেষ হয়ে এল, নানান চাপে যাওয়া হয় নি মেঘনার পাড়ে। দেখতে দেখতে বর্ষা চলে যাচ্ছে- আর আমি কর্মময় জীবনের চাপে পিষ্ট হচ্ছি আত্মীয়-পরিজনহীন এই যান্ত্রিক শহরে- আমার মেঘনা নদী থেকে অ-নে-ক দূরে।


দুই


তিন


চার


পাঁচ


ছয়


সাত


আট


নয়


দশ


এগার


বার


তের


চৌদ্দ


পনের

ক্ষমা প্রার্থনাঃ
ক। খুবই বাজে হ্যান্ডিক্যাম দিয়ে তোলা ছবি, যাতে ফ্রেমিং ঠিক করা যায় না কোনভাবেই :(,
খ। আমি ছবি ভালো তুলি না, তাই ছবির দোষ-গুণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে বাধিত হবো


মেঘনা পাড়ের মেয়ে আমি-২...(এই গরমে একটু শীতের আমেজ! :))
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৩৮
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×