অতি কথায় ক্ষতি
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
*** উৎসর্গ: বাংলাদেশের রাজনীতিবিদ গংদের, যারা খুবই ‘কম’ কথা বলে ক্ষেত্র বিশেষ যারা কথাই বলেনা!
অতি লোভে তাতি নষ্ট
অতি কথায় ক্ষতি
এই কথাটা মনে রেখে
কথায় টানো যতি।
অতি’র চাঁপে ক্ষতির ঝোলা
ভারি হয়যে অনেক
অতি কথন বন্ধ রেখে
চুপটি থাকো ক্ষনেক।
শুনলে বেশি যায়না তো জাত
অতি বললে যায়
তখন কিন্তু নিজের ফসল
অন্য লোকে খায়।
অতি ভালোও মাঝে মধ্যে
মন্দ রূপে আসে
দেখবে তখন পাড়া-পড়শি
মুখটি চেপে হাসে।
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
সব সময় না চাপে
অতি মিথ্যে একটা সময়
ধরবে চেপে পাপে।
অতি কথায় পতি নষ্ট
নষ্ট হবে ঘর
আপন মানুষ যাবে চলে
সবাই হবে পর।
তাইতো বলি ওরে ও মোন
অতি’র ক্ষতি জানো
আত্মদম্ভ ছেড়ে তুমি
সহজ কথা মানো।
অতি’র চাপে যাবে ভেঙে
তোমার নদীর কুল
লাভ হবেনা সময় গেলে
ভাঙবে যেদিন ভুল।
অতি’র লাগাম ধরো টেনে
সময় বেশি নাই
তা নাহলে হাটু জলেও
পাবে না আর ঠাঁই।
……………………………
……স্বপ্নবাজ………
১৫’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন