বাবা….
১৬ ই জুন, ২০১৪ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা আমার ছিলেন যেন
বটবৃক্ষের ছায়া
বুকের ভেতর পূর্ন ছিল
পৃথিবীর সব মায়া।
সাড়ে তিন হাত মাটির ঘরে
বাবা গভীর ঘুমে
দু’দিন আগেও ছিলেন বাবা
গোছানো নিজ রুমে।
বাড়ী ফিরতে হলে দেরি
ফোন দিত সে আমায়
মাটির ঘরে বাবা ঘুমায়
পাতলা একটা জামায়।
আশে পাশের সবাই বাবা’র
ছিলেন অনেক আপন
সাদাসিধা সহজ-সরল
করতেন জীবন যাপন।
বুকের মধ্যে ছিলো যেন
ভালবাসার খনি
তাইতো বাবা ছিলেন যেন
সবার চোখের মনি।
বাবা তুমি দেখতে কি পাও
কষ্ট কতো বুকে
হাহাকারে বুক ভেঙে যায়
কাঁদছি তোমার দুঃখে।
মাথার উপর ছিলেন সত্যি
বটবৃক্ষের ছায়া
তবুও কেন গেলেন চলে
ছেড়ে সবার মায়া।
তোমার শিক্ষা যেন থাকে
আমার সকল কাজে
তোমার স্বপ্ন থাকে যেন
সকাল থেকে সাঁঝে।
ঐ আকাশের তারা হয়ে
দেখে রেখো মোরে
যাইনা যেন ভেঁসে কভু
উল্টো স্রোতের তোঁড়ে।
আব্বা’র মৃত্যু:২২’নবেম্বর-২০১২, ৮’অগ্রহায়ণ-১৪১৯, ৭’মহররম-১৪৩৪
…………………………………………….
স্বপ্নবাজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন