পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মধ্যে সমন্বয়ের অভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। সংস্থা ২টি একে অন্যের পরামর্শকে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। সংস্থা ২টির সমঝোতার অভাব সাধারণ বিনিয়োগকারীদের আরো ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
জানা যায়, ডিএসই কর্তৃপক্ষ বাজারের স্বার্থে কোনো পরামর্শ প্রদান করলে তা উপেক্ষা করে চলে সুপার সুপার মার্শাল পাওয়ারের অধিকারী বিএসইসি। যার কারণে কোনো সুপারিশ করতে গেলে তা যখন উপেক্ষিত হয় তখন সহজেই বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তাই বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে সংস্থা ২টির মধ্যে সমঝোতা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্টরা।
কোনো কোম্পানির আইপিও অনুমোদনের আগে তাদের প্রসপেক্টাসের উপর ভিত্তি করে উভয় স্টক এক্সচেঞ্জ বিএসইসিতে সুপারিশ করে কোম্পানিটি আইপিওতে আসার উপযোগী কীনা। কিন্তু দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ডিএসই সুপারিশ করলেও তা অবমূল্যায়ন করে বিএসইসি কর্তৃপক্ষ। যার কারণে সর্বশেষ এক্সপার্ট প্যানেল ভেঙ্গে দিতে বাধ্য হয় ডিএসই কর্তৃপক্ষ। এতে করে কোম্পানি কর্তৃপক্ষ তাদের প্রসপেক্টাসে কারসাজি করার বেশি সুযোগ পাবে আর এর প্রভাব বাজার পড়বে এটা স্বাভাবিক বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।
সম্প্রতি নতুন কোম্পানিগুলোর শেয়ার দর প্রথমদিনেই কয়েকগুণ বৃদ্ধি পায়। যা প্রকৃত দরের চেয়ে অনেক বেশি মনে করায় ডিএসইর পক্ষ থেকে লেনদেনের প্রথম ৫ কার্যদিবস মার্জিণ ঋণ বন্ধ রাখার সুপারিশ করা হয়। ডিএসই’র ওই প্রস্তাব বিএসইসি নাকোচ করে দেয় এবং ডিএসইকে শোকজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। ডিএসই’র প্রস্তাব বাস্তবায়ন হোক বা না হোক বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। ডিএসই যদি গোপনে বিএসইসি’র কাছে এ প্রস্তাব করত কিংবা বিএসইসি যদি সঙ্গে সঙ্গে সে ব্যাপারে স্পষ্টীকরণ করত তবে বাজারে নেতিবাচক প্রভাব পড়ত না। কিন্তু সংস্থা দু’টির অর্ন্তদ্বন্দ্বের কারণে বাজার এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে অরিয়ন ফার্মার আইপিও অনুমোদন নিয়ে ডিএসই কর্তৃপক্ষ বিরোধ করেছিল। তাদের দাবি ছিল, কোম্পানিটি আইপিওতে আসার যোগ্য নয়। এ কোম্পানির অনুমোদন দেয়া নিয়ে ডিএসই কর্তৃপক্ষ সভা করলে বিএসইসি ডিএসইকে শোকজ করে। আর এ ক্ষোভ থেকে ডিএসই কর্তৃপক্ষ এ কোম্পানির শেয়ার দরে নেতিবাচক প্রভাব ফেলতে চেষ্টা করছে বলেও গুঞ্জণ উঠেছে। বিএসইসি ও ডিএসই’র এই রেষারেষিতে লোকসান গুণতে হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার যেমন স্পর্শকাতর তেমনি অনেক বড় বিষয়। এখানে সমঝোতার ভিত্তিতে কাজ করাই শ্রেয়। না হলে বাজার এবং বিনিয়োগকারী উভয়েই ক্ষতিগ্রস্ত হতে বাধ্য।
বিএসইসি ও ডিএসই’র যাঁতাকলে পিষ্ট বিনিয়োগকারীরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।