তোমরা যা খুশি কর,আমরা আর ভীত নই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জামাত শিবির তাদের আসল রূপ ধারন করেছে,তাদের হত্যাযজ্ঞ এর সূচনা তারা করে ফেলেছে!!
ফেসবুকে লগ ইন করার পরেই দেখলাম একটা নিউজ ”গোলাম আযমের বিরুদ্ধে স্বাক্ষ্য দেওয়ায় সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ আহমেদকে হত্যা করা হয়েছে ”
গতকিছুদিন ধরেই এই রকম নিউজ দেখছি পত্রিকায়,বিভিন্ন চ্যানেলে!!
দেখি আর দীর্ঘনিঃশ্বাস ফেলি হতাশায়!!
আর একটা কবিতার লাইন মনে মনে আওড়াই…
”ধরা যাবে না,ছোঁইয়া যাবে না,বলা যাবে না কথা,
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!”
দেশটাকে এই বেজন্মা গুলো কুরে কুরে খাচ্ছে।৭ই মার্চের দিনে সকালে কিছু পোষ্টার দেখলাম ”৭ই মার্চ তারেক জিয়ার ৬ষ্ঠ কারাবরন দিবস!!”
শালার এমন দেশে থাকি,এমন দেশের মানুষের সাথে বসবাস করি যারা জানে না তাদের স্বাধীনতার ইতিহাস!,মানেনা জাতির জনককে!!ঘর থেকে বের হলেই চোখে পরে রাজাকার!!
একজন মানুষকে জবাই করে রাস্তায় ফেলে রাখা হয়,আর সেই খবর শুনে আরেক মানুষ বলে ”শালার ঠিকই হইছে,শালা নাস্তিক ছিলো!!”এবং এই কথাগুলো মুখ বুঁজে আমাকেই সহ্য করতে হয়।একসময় যে ছিল আমার প্রানের বন্ধু, সেই হারামজাদাটাই আজ আমারে টিটকারি দেয় আর চিতকার করে বলে… ”কিরে কয়টা রাজাকার মারলু”
নিজের দেশে দাঁড়িয়ে দেশ বিরোধী লোকজন বুক ফুলিয়ে হরতালের আহবান করে,শান্তিপুর্ন ভাবে গাড়ি পোড়ায়,মন্দির পোড়ায় ,পাকিস্তান জিন্দাবাদ বলে জাতীয় পতাকা ছিড়ে,শহীদ মিনার ভাঙ্গে,আর আমাকে সেই লোকজনদের সাথেই একই রাস্তায় হাঁটতে হয়!!
বঙ্গবন্ধু কি এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধের আহবান করেছিলো??
আপসোস তখন হয় যখন বঙ্গবীর কাদের সিদ্দিকী যারে আমি একসময় নিজের আইকন মনে করতাম তিনিও তার বুদ্ধি জ্ঞান বিক্রি করে দিয়ে রাজাকারের ন্যায় আচরন করেন!!তখন তারে বঙ্গ রাজাকার বা বঙ্গছাগু বা নব রাজাকার বলতে এতটুকূও কার্পন্য করি না!!
মানুষ দুইভাগ হয়ে গেছে ,মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি,বিপক্ষের শক্তি হিসেবে!!কিন্তু যে দেশটার সব কিছুই ১৯৭১ এর নয় মাসটাকে ঘিরে আর সেইটাই কিভাবে অস্বীকার করে সেই দেশের বসবাস করা যায়!!
কথা একটাই এই দেশে থাকলে হলে সবাইকে মুক্তিযুদ্ধকে মানতে হবে,সমস্বরে বলতে হবে!!
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই,
যুদ্ধাপরাধীর ফাঁসি চাই!!
আর এইভাবে হত্যাযজ্ঞের মাধ্যমে সেই বাজন্মা গুলো যতই তাদের কাজ হাসিল করার চেস্টা করুক,আমরা চুপ করে থাকবো!!৩০ লক্ষ শহীদের,২ লক্ষ মা বোনের সম্ভ্রমের ঋন শোধ করার সময় এসেছে!!
তা হাসিল করেই শান্তি পাবো,নইলে মরেও শান্তি নাই।।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।