somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুলতেকিন খান এবং হুমায়ুন আহমেদ আর আপনার আমার বুদ্ধিজ্ঞানের কমতি!

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি টাইটেলে লেখা দুইজনকেই ব্যক্তিগত ভাবে চিনিনা।গুলতেকিন খানকে চিনি হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে। যতটুকু জানি তার সম্বন্ধে সেটাও হু আ এর লেখার মাধ্যমেই। তাছাড়া বিগত বইমেলায় তার কবিতার বই প্রকাশ পায়।বইটা কিনিনি।কিনবো এবার।অনলাইনে তার কবিতা পড়েছি।ভালোও লেগেছে।নিজে লেখালেখি করি। কারা নতুন প্রতিদ্বন্দী হচ্ছেন খবর রাখার চেষ্টা করি। কার বই কয় কপি বিক্রি হচ্ছে তাও জানি।অন্তত অনুমান করতে পারি।নিজের বই মগজছাপ কেমন চলছে বাজারে তাও জানি।আরেক সংস্করণ বের হবে কি না তা জানিনা।লেখাও চলছে।লেখা থামিয়ে বসে থাকাও যায়না।নইলে আবার কেউ বলে ফেলতে পারে।বকুল আলসে।লেখেই না।কিন্তু তাই বলে লেখার নামে যাচ্ছে তাই করাও ঠিক না।

তসলিমা নাসরিনের লেখা পড়েছেন?দেখবেন সবাইরেই তুলোধনা করছেন।তিনিও হুমায়ুন আহমেদের সম্মন্ধেই লিখেছেন এবং যাচ্ছে তাই লিখেছেন।তিনি সরাসরি হুমায়ুন পাঠককে যা তা লিখেছেন।অনেকেই সেটাকে বিশ্বাস করেছে।কিন্তু বেঁচে থাকতে তিনি কই ছিলেন?

হুমায়ুন আহমেদের থেকেই জেনেছি তিনি কিভাবে কাজ করেছেন।শত বাঁধা উপেক্ষা করে কবিতা,গল্প,উপন্যাস,সিনেমা,নাটক করেছেন।তার কাজ থেমে থাকেনি।কারণ তিনি জানতেন সব কুকুরের ঘেউ ঘেউ শুনলে কাজ না করে ঘরে বসে থাকতে হবে।সেটাও তিনি পারবেন কিভাবে সন্তানকে কি খাওয়াবেন?তার তো আদতেই একটা জীবন ছিলো।জনম দুঃখী মানুষটাকেও তো ছবি তুলতে দেখা গেছে হাসি মুখে।তিনি সস্তা নাকি বাজারী লেখক সেটা জানতে আপনার কথা শুনতে হবে কেন?হুমায়ুন নাকি গুলতেকিনকে আন্ডার এস্টিমেট করত!

আচ্ছা হুমায়ুন এবং গুলতেকিনের সম্পর্ক টেকেনি কিন্তু নিউজে লেখা হচ্ছে জনপ্রিয় প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন সাক্ষাতকারে বলেছেন অমুক তমুক!তার ইন্সপিরেশন নাকি তার দাদা।ভালো নতুন গপ্পো জানতে হবে।হুমায়ুন আহমেদকে আমার অসম্ভব মেধাবী বলেই মনে হয়।তবে কি গুলতেকিন হুমায়ুন আহমেদকে গুনেনই না।তার লাশ দেশে আসার পর কিছু ছবি পেয়েছিলাম।নিচে কিছু ছবি দেখুন,




এরকম আরো প্রচুর ছবি আছে।খুবই আবেগের ছবি।গুলতেকিনের সাক্ষাতকার পড়ে এবং তা নিয়ে যা বানিজ্য চলছে তা ভাল লেগেছে।মানুষ এরকমই।বুদ্ধি হাঁটুতে নিয়ে ঘোরে আর মনে করে ব্রেনের মাঝে যা ঝন ঝন করছে তাই মস্তিষ্ক।উতকৃষ্ট মানের জৈব সারও তো হতে পারে।

হুমায়ুন আহমেদ শিখিয়ে ছিলেন উদার হতে।কিন্তু তার ঘরের লোকজনই তো ঠিক হোলো না।তার ছেলে তার মৃত্যুর পরে ইংরেজিতে লিখে পাঠালে তা অনুবাদিত হইয়া পত্রিকায় ছাপা হইত!বাঙালীর ছেলের একি আচরণ!এতক্ষনে বুঝেছেন কি বলেছি?

নাকি এখনো বোঝেন নি।না বুঝলে আমার কিছুই করার নাই গুরু।ছোটোলোকি কমান প্লিজ।পিঠপিছে কথা কম বললেই বকুল নামের এই অপদার্থ তো আর ভুলভাল যুক্তি দিতো না।আপনি যদি কাউকে নিয়ে যা তা লিখে ফেলেন তাহলে তো হবে না।যেমন আমার এই লেখাটার জন্য আমাকে আপনি হেনস্থা করতে পারবেন ঠিক তেমন আপনাকেও ভুলভাল লিখলে হেনস্থা হতে হবে।ইহাই সত্য।

ভালো থাকুন সবাই।ফোঁড়ন কাটাই আমার কাজ।সেটাই করছি।করবো ভবিষ্যতেও।কারণ আমি চাই সবার না হলেও কিছু মানুষের শুভবুদ্ধি হোক।সবাই চোখ বুজলে তো দেশ বিদেশ মহাবিশ্ব কিছু টিকবেনা।বিদায় এবারের মত।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×