somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষুদ্র এই পৃথিবীতে এতটুকু জীবন আমার
তারো চেয়ে ছোট আমার চাওয়াগুলি
জীবনের কাছে।কখনো ছুটিনি আমি-নাম,
যশ,খ্যাতি কিংবা অর্থের অন্ধ মোহে।
জীবনের প্রতি আস্থা রেখে চলেছি আজতক
একটা স্বপ্ন বুকে করে-একজন ভাল বাবা হব আমি !
চেষ্টা করে যাব তার তরে অনন্তকাল।
আজ আমি সার্থক। আমার ছোট্ট প্লাবন
আমার কানে কানে বলেছে-বাবা, তোমায় আমি
সব থেকে ভালবাসি,মা’র চেয়েও বেশি।

ভাল একজন বাবা হওয়া আমার জন্যে
অনেক কঠিন,এমনকি বিল্ গেটস হবার থেকেও।
আমি তো জানিনা,বাবারা কিভাবে
কোলে তুলে নেয় তার ছেলেকে-
অফিস থেকে ফিরে।পাড়া বেড়ানো কিংবা
চকোলেট দেবার বিনিময়ে-কিভাবে
আদর চায় ছোট্ট খোকার। আমার জন্মের পর
বাবাকে দেখিনি কোনদিন।মা বলতেন-
তোমার বাবা নেই।আমি ভাবতাম মারা গেছেন।
অনেক বছর ওই জেনেই ছিলাম,
একদিন একটা কুরিয়ার এল-
আমার একাকীত্বের জীবনে প্রলয়ঝড় নিয়ে।
আমি জানলাম- আমারও বাবা আছেন,
মৃত নন তিনি।তিনি জানেন,মা মারা গেছেন-
আজ তিনদিন হল।তিনি জানেন-আমি এখন
ভীষণ একা,জানেন-আমার অর্থনৈতিক দৈন্যের কথাও!

স্তম্ভিত আমি, বাস্তবতার রূঢ়তায়
আমার জন্মপরিচয়ে তবে একরাশ কলঙ্কের বোঝা?
নস্ট ভালবাসার অভিশপ্ত ফসল আমি?
নরকের কীটের মত, জারজ সন্তান একটা।
অর্থহীন মনে হয় জীবনটাকে
বাবার চিঠি পড়ে যায় হাত থেকে
তার পাঠানো টাকা আর আত্নপ্রতিকৃতির
পৈচাশিক ক্রূর হাসি- আগুন ধরায় আমার মাথায়
ভেঙে ফেলি বাঁধানো ফ্রেম,ভাঙা কাঁচের টুকরো দিয়ে
পোচ দেই হাতে, দর দর করে ঝরে পড়ে
কালচে নষ্ট রক্তগুলো আমার।

কাঁচ ভাঙার ঝনঝন শব্দ, আমার ঘর ছেড়ে
আছড়ে পড়ে পাশের ফ্ল্যাটে।ছুটে আসে
ও ঘরের মেয়েটা ।তড়িঘড়ি করে বেঁধে দেয়
আমার রক্তঝরা বিষাক্ত হাত।কেঁদে ওঠে আনমনে
তোমার কিছু হলে-আমার কি হবে??
ও আমায় নিয়ে যায় ডাক্তার বাবুর কাছে।
অবাক ব্যাপার রোজ আমার কলেজে যাবার পথে
চেয়ে দেখত জানলা থেকে, কোনদিন কথা বলেনি!
আমিও বলিনি কখনো- ভাল আছ?
ফিরে আসি ডাক্তারের ওখান থেকে।
ঘরে ফিরে ও বলে, আমি আছি, তুমি একা নও,
ঈশ্বর তোমার সহায়।

পাশের ফ্ল্যাটের সেই ক্লারা ,আজ আমার স্ত্রী
আমার সংসারের আলো-প্লাবন রোজারিও
বছর তিনেক বয়স,রোজ বিকেল হলেই ছুটে আসে
দরজার কাছে-কখন বাবা আসবে,বাবা আসবে!
আমি ঘরে ফিরেই ওকে বুকে জড়িয়ে বসে থাকি
অনেকক্ষণ, এরপর চকোলেটের খোঁজে
আমার পকেটে হাত চালায়। আমি বলি-বাবা,
আদর করে দাও।তখন ও আমার গালে আকে
আমার বিজয় তিলক;মনে আসে অহঁঙ্কার
আমি সত্যিই একজন বাবা;আমার সন্তানের ভালবাসা
আমি পেয়েছি।আমি একজন গর্বিত বাবা।

তারিখ :২৫/১২/১০







সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ রাত ১:০৮
৫৪টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×