বোতল ভরা ভালবাসা
২৪ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই শহরের কোনে কোনে
খুজছি আমি আপনমনে;
একটুখানিক ভালবাসা!
পাই যদিবা মিটবে আশা ।
শুধাই আমি ঘরে বাইরে-
ভালবাসা, আছে তোর ধারে?
সবাই বলে একই কথা-
খুজছি মোরাও যথা তথা,
কোনখানেই নাইকো সেকি
শহর ছেড়ে পালাল নাকি?
ঢাকা শহর কেমন ধারা
ছুটছে সবে পাগল পারা
বাতাস ভরা টাকার গন্ধ।
সোনাহরিণ লাগায় ধন্দ!
কারো ভাগ্যের শিকল ছেড়ে
কারো কপাল আপনি পোড়ে!
অবাক হয়েই চেয়ে দেখি
ভালবাসা আজ মৃত একী ?
মিছেই হল সকল আশা
খুঁজেই গেলাম ভালবাসা।
ভালবাসার এই আকালে
জ্ঞানীরা এসে পাশে দাড়ালে-
বলল দেখনা তাজা আম,
তার এতটুকু নেই দাম!
বোতলে ঢোকায় যন্ত্র তারে ;
ছেলেবুড়ো তাই মুখে পোড়ে!!
কিনতে পাবে কদিন পরে
দোকান থেকে দামের দরে
বোতলে ভরেই ভালবাসা
ফ্রিতে থাকবে হয়ত আশা।
২৬/১২/১০
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন