somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাওয়া সময়

০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব মনে পড়ে এখন সেদিনটার কথা ।
ঝুম বরষায় রাস্তার ধারে, হঠাৎ ছাতা ফেলে তোমার
বৃষ্টিধারায় সিক্ত হওয়া । ভেজা চুলে তোমার
আঙুলের নাচন । ভালবাসা বোধহয় এভাবেই আসে,
মুগ্ধ করে তার প্রতি । কী অপূর্ব লাগছিল, সেদিনের
আনন্দ হিল্লোলে ভাসা তোমার চোখের চাহনি ।
আমি শিউরে উঠেছিলাম
কী এক অজানা আবেশে । তুমি তাকালে আমার পানে
হাসি মুখে, চোখে আহ্বান বৃষ্টিস্নানের ।
হাতের বর্ষাতি, আর পরনের রেইনকোট ফেলে
মন চাইছিল তোমার হাত ধরে
ভিজতে, এই মৌনমুখর বেলায় ।
কিন্তু যাওয়া হয়নি, আজন্ম লজ্জা দিল বাধা, লাজুক আমি
চেয়ে দেখেছি তোমায় চশমার ফাকে
মুগ্ধ চোখে, দীর্ঘকায়া তুমি, কাকের মতন
জলে ভেজা, ভয় হয়েছিল- ঠান্ডা লাগে যদি !.......
সেই তোমার কাছে আজ জানতে ইচ্ছে হয়
আজো কি তুমি বৃষ্টির জল মাখ ?
আজো কি বৃষ্টি এলে তোমার কণ্ঠে আসে
বর্ষার স্নিগ্ধ গান ??

প্রথম দেখা সবসময়ই মধুর । আনমনে
হেসে উঠি নিজের বোকামিতে । বোকা মেয়ে বলে
ঠাট্টা করি নিজের সাথে । একটু পরেই মনে ওঠে
এই গত ফাগুনেও তুমি ছিলে পাশে;
দুপুরের আগুনে রোদ ঝরে পড়ছিল তোমার দেহে ।
আমার ছাতাটা এগিয়ে দিতেই শুনি-
লাগবে না, তুমি দাও, রোদ চড়ছে ।
এখন আমার মনে অনেক প্রশ্ন । বদলে যাওয়া
তোমাকে তপ্ত রোদ কি আজো ভেজায় ঘামে ?

এ বছরের শীত আমার জন্য বড় নি:সঙ্গতার বাহন ।
একাকী আমি বসে থাকি কনকনে হাওয়ায় ।
তুমি থাকলে, হয়ত এনে পরিয়ে দিতে
সোয়েটার, কানটুপি । তোমার পরার সেই
পাতলা জ্যাকেটটা এখনো আলমিরায় তোলা ।
আর নেই কিছু, কানটুপি কিংবা মাফলার
কোনদিন পরোনি তুমি । এখনো কি
শীতের কনকনে হাওয়া ঢোকে তোমার উদোম কানে ?
কুয়াশায় মাখামাখি হয় তোমার মুখমন্ডল?
হয়তবা, হয়ত না । তোমার দিন কাটে
হয়তবা এমনই করে পার্কে, মাঠে ঘাটে কিংবা
অফিসপাড়ায় । এ গলি, সে গলি হাটা
তোমার পরশ পায় শীত কি বর্ষা, রোদেলা দুপুর।
শুধু আমি পাইনা স্পর্শ তোমার ।
হয়ত তুমি একই পোশাক ধারণ করবে আজীবন ।
একই রঙের খেলায় ভাসাবে নিজেকে,
কিন্তু আমি বদলাবো নিজেরই প্রয়োজনে ।
গুটিয়ে যাবো খোলসে আমার, কালের ধারায়
ইতিহাস খুজে পাবে তোমার অবশেষ, আমার কখনোই নয় ।

দীর্ঘদিন পর একটা স্যাড রোমান্টিক কবিতা পোস্ট করলাম । ইহা উৎসর্গ করা হইয়াছে তির্যক নামে একজন ব্লগারকে । সে এই ব্লগে ব্লগিঙ করে কিনা জানি না ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×