কবিতা, “দিদি”
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“দিদি”___ এম, আর, তালুকদারঝড়ের তোড়ে হারিয়ে গেছে
দিদির নাকের ফুল
পিতৃ ব্যাথায় ব্যকুল দিদি
হারালো দুই কূল।
একূল ওকূল ভাঙলো দু'কূল
পদ যুগল তাহাও বিকল
তবুও দিদি দেবীস্বম
বেহেস্তী পবিত্র ফুল।
ওরা দিদির নিন্দা করে
দিদির মনে ব্যাথা বাড়ে
অশ্রুসিক্ত নয়ন দুটি
ব্যাথায় অন্তর যায় ফাটি।
দিদি তুমি আর কেঁদনা
বাড়ছে ওদের পাপ
তোমার চোখের অশ্রু -
ওদের মহা অভিশাপ।
বড়দি আমায় বললো ডেকে
ওরে বোকা শোন
ভাবনা কিশের বেঁচে আছি
তোর অভাগা বোন।
তুই যে আমার মানিক রতন
তুই যে সোনা ভাই
আমার পরাণ নিয়েও যেন
তোরে বাঁচায় সাই।
ওগো দিদি তোমার দোয়ায়
বেঁচে আছি তাহার দয়ায়
আমায় তুমি একলা ফেলে
কোথায় যেতে চাও!
তোমার মাটির ঘরের পাশে
আমায় জায়গা দাও।
বাম পাশে বাবা ঘুমায়
ডানে ঘুমাবে তুমি
দুই পাশে তোমরা দু'জন
মধ্যেখানে আমি।
দিদির স্বপ্ন ভঙ্গ হল
স্বপ্ন দেখি আমি
এই আশাটা পুরণ কর
ওহে জগৎ স্বামী।
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ, সময় ও স্থানঃ ১১ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, ২৪ এপ্রিল ২০১৭ খ্রিষ্টাব্দ, রাত ০১:১৫ মিনিট, কক্ষ নং-০২ (হোটেল বন্দর আবাসিক, মংলা সমুদ্র বন্দর, খুলনা)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন