"সাধুর সন্ধানে"
____ এম, আর, তালুকদার
প্রদীপের ন্যায় জ্বলছি আমি
তাড়াতে ঘন আঁধার,
তবুও ফাঁদে আটকে যাচ্ছি
শিয়াল পন্ডিতের ধাঁধাঁর।
সবাই কেন মুখোশ পরে
শিয়াল মামা সাজে!
কথায় কাজে অমিল দেখে
মরি আমি লাজে।
সাধু বেসে মামা যখন
ঐশী বাণী কয়
মিষ্ট বাক্য শুনেও কেন
মনে লাগে ভয়!?
সাধু মামার কথা শুনে
নিন্দুকে বলে জনে জনে
চোর ডাকাতের জননী
উঁচু গলায় কথা বলে।
সকল সাধুই মাংসাশী
আমি মাংস পোড়ার কয়লা
সবাই থাকে পরিপাটি
আমি হইলাম ময়লা।
নিন্দুকের কথা শুনে
খুঁজি আসল সাধু
কোথায় গেলে পাব খুঁজে
সন্ধান দাও হে দাদু!
তপ্ত রৌদ্রে ক্লান্ত পথে
একলা খুঁজি আমি
আমার চেয়ে পথের ধুলি
অনেক যেন দামী!
ঘুরে ফিরে পথের বাঁকে
একলা বসে রই
ভেবে কোন কূল নাহি পাই
যাব আমি কই?
সাধুর সন্ধানে সন্ন্যাসী হলাম
সাধু সন্ধান নাহি পেলাম
নিজে কেন সাধু নহে!
বিবেক কি তাহা কহে?
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ, সময় ও স্থানঃ
১১ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, ২৫ মার্চ ২০১৭
খ্রিষ্টাব্দ, দুপুর ৩:৩৫ মিনিট, মোংলা ট্রেডিং, মংলা সমুদ্র
বন্দর, খুলনা)।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


