কবিতা, "অসুস্থ গণতন্ত্র"
১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"অসুস্থ গণতন্ত্র"____ এম, আর, তালুকদারএকোন দেশে করছি বাস!
কথা বললে গলায় ফাঁস,
এম.পি, মন্ত্রীরা ভগবান
দেশের মালিক নাকি জনগণ!
প্রজাতন্ত্রের চাকর সাজে প্রভু
জনগণ সেবা পায়না কভু,
চাকরের দাবি লাল গালিচা
অফিস বাসায় ফুল বাগিচা।
ভোট লুটে এম.পি হও
জনতার কথা ভুলে যাও,
চাকর হয়েও সাহেব ওরা
জনতার দুর্ভোগ বাড়ায় তারা।
টাকার বিনিময় দিচ্ছে নিয়োগ
অভিযোগের নেইকো সুযোগ,
মেধাবীরা হচ্ছে বিয়োগ
কথা বললেই শাস্তি ভোগ।
যাদের রাজস্বে রাজকোষ পূর্ণ
যাদের লাগি উন্নয়ন
তাদের জন্য সেবা সংকীর্ণ
তারাই সাধারণ জনগণ।
বললে কথা ছুড়ছে গুলি
থামিয়ে দেয় মুখের বুলি,
কার কাছে করবো নালিশ
বৈধ সন্ত্রাস দেশের পুলিশ।
জনগণ যেন ভাঙাকূলা!
এম.পি, মন্ত্রীর বাড়ায় জ্বালা,
উপরি ছাড়া ফাইল চলেনা
চাকর সাহেব সই করেনা।
এ কেমন সোনার বাংলা দেখি!
আর কি আছে দেখার বাকি!
আমজনতার গলায় ফাঁস
গণতন্ত্র এখন জিন্দা লাশ।#কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ০৮ শ্রাবন ১৪২৪ বঙ্গাব্দ, ২৩ জুলাই ২০১৭ খ্রিষ্টাব্দ, সন্ধ্যা ০৭:৪৫ মিনিট।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন