somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাশোগি হত্যা: এরদোগানকে বিন সালমানের ফোন

২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যার তদন্তের বিষয়ে বুধবার সন্ধ্যায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট এরদোগানের দফতরের একটি সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অনাদলু এ খবর জানিয়েছে।

খবরে বলা হয় টেলিফোনালাপে খাশোগির হত্যার মূল রহস্য উদঘটনের জন্য দু’দেশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

২ সেপ্টেম্বর সৌদি কনস্যুলেট ভবনের মধ্যে খাশোগিকে হত্যার পর এই প্রথম ফোনালাপ করলেন তুর্কি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ।

এর আগে বাদশা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েকবার ফোনালাপ করেন এরদোগান যেখানে দু’দেশের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান সৌদি বাদশা।

যদিও ঘটনার শুরু থেকেই তুরস্কের গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের সন্দেহের তীর ছিল প্রিন্স বিন সালমানের দিকেই। এমন কি প্রেসিডেন্ট এরদোগান এবং তুরস্কের অন্য সরকারি ঊর্ধ্বতন ব্যক্তিদের বিবৃতিতেও এ আভাসই পাওয়া যাচ্ছিল যে শেষ পর্যন্ত খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সৌদি প্রিন্সকেই দোষারোপ করা হবে।

কিন্তু আজকের ফোনালাপ এবং দু'পক্ষের বিবৃতির দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে তুরস্ক হয়তো এই অবস্থান থেকে সরে আসছে।

প্রিন্স সালমান এক বিবৃতিতে জানান যে তিনি তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে খাশোগি বিষয়ে একত্রে কাজ করতে বদ্ধপরিকর।

প্রিন্স সালমান বলেন যে খাশোগির হত্যা একটি "জঘন্য অপরাধ" যা কোনোভাবেই "সমর্থনযোগ্য নয়।" তিনি আরও বলেন এই ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীদের শাস্তি দেয়া হবে এবং তদন্তের "ফলাফল পৌঁছাতে" সৌদি আরব ও তুরস্ক একসঙ্গে কাজ করবে।

তিনি এই হত্যাকাণ্ডকে ‘বেদনাদায়ক’ হিসেবে আখ্যায়িত করে বলেন যে বিষয়টির ব্যাপারে "ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।"

ফোনালাপটি এমন এক সময়ে ঘটলো যখন সৌদি সরকার তুরস্কের একটি গোয়েন্দা টিমকে সৌদির ইস্তাম্বুল কনসুলেটের ভেতরের বাগানের একটি গর্ত অনুসন্ধানের অনুমতি দিল। তুরস্কের পত্রপত্রিকা কয়েকদিন ধরেই দাবি করে আসছিল যে সৌদি সরকার ওই গর্তে এবং বাগানে অনুসন্ধানের অনুমতি দিচ্ছে না। ধারণা করা হয় ওই গর্তে খাশোগির লাশ পুঁতে রাখা হতে পারে।

তুরস্কের পুলিশ এবং গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় তুরস্কের গোয়েন্দারা খাশোগির হত্যার সঙ্গে সম্পৃক্ত অডিও, ভিডিও এবং অন্য সব ডকুমেন্টসহ সব তথ্যপ্রমাণ সিআইএ প্রধান গিনা হাসপেলের কাছে তুলে ধরেন। হাসপেল এই বিষয়ে কথা বলার জন্য মঙ্গলবার তুর্কি সফর করেন।

বিশ্লেষকদের মতে আজকের ফোনালাপ খাশোগির হত্যা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো সৌদি প্রিন্স বিন সালমান এবারের মতো দোষী সাব্যস্ত হওয়া থেকে রেহাই পেতে পারেন।

তবে দেখার বিষয় হচ্ছে আসলেই সৌদি আরব এবং তুরস্কের মধ্যে কোনো সমঝোতা হবে কি না আর যদি হয় তবে সেটা আঞ্চলিক অর্থনীতি-রাজনৈতিক এবং ভূ-কৌশলগত দিক থেকে কতটা প্রভাব পড়বে

লেখক: সারওয়ার আলম, তুরস্ক থেকে

Source: যুগান্তর

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×