somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

....দুটো ঘটনা...

২৯ শে মার্চ, ২০১১ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'' প্রথম ঘটনা ''

মেসটা দক্ষিণ যাত্রাবাড়ি। চারটা রুম, সেখানে আট জন থাকে। প্রতি রুমে চারজন। এখানে একজন অগ্রণী ব্যাংকের অফিসার থাকেন । ভদ্রলোক অবিবাহিত। মাঝে মাঝেই তার কাছে একজন মেয়ে আসে। এবং বলা বাহুল্য তারা নির্জনবাস করে। একদিন তাদের অন্তরঙ্গতা দেখে মেসের বাকি সাতজন তাকে ডেকে মেসের পরিবেশ নষ্টের জন্য জবাবদিহিতা করল। তিনি খুব স্পষ্ট করে বললেন '' সে আমার বিবাহিত বউ এবং আমরা কোর্ট ম্যারেজ করেছি। সুতরাং আমার স্ত্রী আমার মেসে আসতে পারে।'' তখন তো বাকি দের কোন কথা থাকার কথা না। সে মোতাবেক সবাই চুপ হয়ে গেল। এবং সবার সাথে তার স্ত্রীর ভালো সম্পর্ক হয়ে গেল।

ভদ্র লোক সম্প্রতি মেস পাল্টেছেন। মেস পাল্টানোর প্রায় একমাস পরে হঠাৎ তার স্ত্রী পুলিশ নিয়ে আগের মেসে হাজির। ঘটনা জানা গেল --তাদের নাকি বিয়ে হয়েছিল না। এবং সে এখন বিয়ে করবেনা বলে দিয়েছে। সেই মেয়েটিও হালছাড়ার পাত্রী নয়। সে তাদের একসাথে হোটেলে থাকার প্রমাণাদি নিয়ে পুলিশের সাহায্যে বিয়ের জন্য ভদ্র লোককে চাপ দিচ্ছেন। এখন এ মেসে এসেছেন যাতে সবাই ঘটনার সত্যতা সাক্ষি দেয়। মেয়েটাকে দেখে এখন আর চেনা যায়না। সহজ কথায় মানসিক এবং শারিরিক ভাবে একেবারেই ভেঙে পড়েছে।

'' দ্বিতীয় ঘটনা ''

এটিও একই মেসের ঘটনা। সেখানে একটা ছেলে ঢাবিতে পড়ে। সে তার এক ক্লাসমেটকে ভালোবাসে। সবাই জানে তারা বিয়ে করেছে। অন্তত তাদের দুজনের চলাফেরায় পরিচিত সবার সে ধারণা।দুজনের পরিবারও বিষয়টি জানে। মেয়েটি মেসে আসলে সবাই একবারে ভাবির মত ব্যবহার করে।
মাস চারেক আগে তাদের মাঝে সম্পর্কটা ভেঙে গেছে। এটা একতরফা ভাবেই মেয়েটার পক্ষ থেকে। তিন বছর পর তার মনে হয়েছে ছেলেটা তাকে যে পরিমাণ ভালবাসে তা তার জন্য যথেষ্ট নয়। তাছাড়া তার পরিবারের সাথে ছেলেটার পরিবারের যায় না, ছেলেটা কবে একটা চাকুরি পাবে? সম্প্রতি সে আর একজনের বাগদত্তা হয়েছে।

এদিকে ছেলেটার অবস্থা মারাত্মক। সবকিছু শোনার পর সে একেবারেই ভেঙে পড়েছে। মাত্র একমাসের মধ্যে প্রায় দশ কেজি ওজন হারিয়েছে সে। পড়াশুনা বন্ধুবান্ধব সব কিছু থেকে সে এখন আলাদা। মেয়েটা কিন্তু একেবারেই স্বাভাবিক আছে। এমনকি সে গত তিন বছরের ঘটনাগুলোকে তার ''সাময়িক মতিভ্রম'' বলছে।

প্রথম জন একসময়ে আমার পাশের রুমমেট। দুঃখিত - দ্বিতীয় জন আমি।


সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×