..এমন বাদলা দিনে...
৩১ শে মার্চ, ২০১১ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
...সকাল থেকে ঝমঝম বৃষ্টি..জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে মনটা কেমন উদাস হয়ে গেল..মনে পড়ে গেল এমন বাদলা দিনে যখন গ্রামে থাকতাম তখনকার কথা ....
...এ রকম বরষার দিনে জানালা খুলে প্রকৃতির প্রতিটি বস্তুর ভিজে যাওয়া দেখতাম আর টিনের চালে বৃষ্টির শব্দ শুনতাম। কোন এক অচেনা পথিকের ছাতার অভাবে ভিজে যাওয়া বা রাখালের পলিথিন মোড়ানো শরিরের মাঝে গরুগুলো তাড়াতাড়ি বাড়ি নেবার চেস্টায় হাকডাক খুবই উপভোগ করতাম। বড় বড় ফোটার বৃষ্টি তার চারপাশে যে বুদবুদের সৃষ্টি করত কতদিন একমনে তাকিয়ে থেকে তা দেখেছি! মনে পড়ে এমন সময় রবি ঠাকুরের 'গল্পগুচ্ছ' পড়তাম আর মনে মনে কখনো অপুর্ব কখনো রমেশ বা হালদার বাড়ির বড় ছেলে হয়ে যেতাম। ঠান্ডা লাগবে বলে মা বকুনি দিয়ে একটা পাতলা কাথা গায়ে চাপিয়ে দিতেন।ছোট ভাইবোনদের সাথে নারকেলের ফালা দিয়ে মুড়মুড়ে চাল ভাজা খেতে খেতে টুডু খেলা কিংবা গল্পে মেতে ওঠার সেই দিনগুলো এখনো মনের দরজায় কড়া নাড়ে। কখনো বা কিশোর বয়সের প্রথম প্রেমের উচ্ছল আবেগগুলো এমন বরষার দিনে কলম কাগজের মিলনে চিঠি আকারে প্রকাশিত হত......
এখন বড় হয়েছি, ভার্সিটিতে পড়ি, এখন আমাদের সময় কোথায় এসব মনে করার? বা একটু সময় নিয়ে বৃষ্টি দেখার ???
(অবশ্য বৃষ্টির শহুরে রূপ গ্রাম্য পরিবেশের থেকে আলাদা)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন