somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অমিমাংসিত হাসির অর্থ.....

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমার বয়স কতটুকুই বা হবে- ছয় কি সাত । ক্লাস টু-এ সবে উঠেছি। সেবার খুব শীত পড়েছিল। গ্রামে এ সময়টাতে বিভিন্ন স্থানে মাহফিল হয়ে থাকে। গওহরডাঙা (টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ) মাদ্রাসায় অত্র অঞ্চলের মধ্যে বৃহৎ মাহফিল হতো। আমাদের বাড়ি থেকে জায়গাটার দূরত্ব ৩৫ কি.মি. হলেও রাস্তাঘাট না হওয়ায় সেটাকেই খুব বড় পথ বলে মনে হতো। তার পরেও প্রতিবছর আমাদের গ্রাম থেকে অনেকে নৌকায় বা ভ্যানে করে ওখানে যেতো ওয়াজ শুনতে। সেবার আমি বাবার সাথে গিয়েছিলাম ভ্যানে করে। যেদিন প্রথম গেলাম সেদিন অনেক রাত পর্যন্ত ওয়াজ শোনার পর আমার খুব খিদে পায়। আমি বাবাকে খাবার কথা বললে তিনি আমাকে ওয়াজ উপলক্ষে বসা একটি অস্থায়ি হোটেলে নিয়ে যান। সেখানে আমি শোল মাছ এবং ডাল দিয়ে ভাত খেয়েছিলাম কিন্তু বাবা খেলেন শুধু শবজি আর ডাল দিয়ে। আমি বাবাকে বললাম “আব্বা! তুমি মাছ নেও নেই ক্যান?”। বাবা জবাব না দিয়ে শুধু আমার দিকে তাকিয়ে হাসলেন। সে হাসির অন্য কোনো অর্থ ও বয়সে আমার বোঝার কথা নয়।
এ ঘটনার প্রায় একযুগ পর। ২০০৭। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি-প্রথম বর্ষে। হলের খরচ কম হলেও বাড়ি থেকে খুব কষ্ট করে যে টাকাটা বাবা পাঠাতে পারেন তাতে খুব কোনো মতে চলতে হত। মাঝে মাঝে সকালের নাস্তার সময়টা ঘুমিয়েই কাটাতাম। ‘সাবজেক্ট দুর্বল’- তাই একটি টিউশনিও হচ্ছিল না। এরমধ্যে একদিন বাবা বললেন “তোমাগো হল দেকতি আসফ”। আমি খুব করে চাইলাম তাকে ’না’ বলতে। কিন্তু পারলাম না। অনেক দিনের স্বপ্ন তার- ছেলে বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে আর তিনি নিজে এসে কয়েকদিন থেকে যাবেন। বাবা আসলে তাকে ভার্সিটির বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়ে দুপুর বেলা খেতে নিয়ে গেলাম সূর্যসেন ক্যাফেটেরিয়ায়। যারা ওখানে খেয়েছেন তারা জানেন এখানে মাছ-মাংস দুই রকমের- স্পেশাল আর নরমাল। স্পেশাল গরু বা রুই মাছ ৩৫ টাকা আর নরমাল ২০ টাকা। সেদিন টোকেন নিয়ে খেতে ক্যান্টিনবয় যখন খবার নিয়ে আসলো তখন মাছের দিকে তাকিয়ে বাবা আমাকে জিজ্ঞাসা করলেন “আমার মাছ খান বড় তোমার হান ছোড কেন?” আমি হাসলাম। কারণ অনেক দিন আগের এমনি একেটি হাসির অর্থ সেদিন আমি বুঝতে পেয়েছিলাম।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×