somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘প্রথম আলো’র এত ভয় কেন?

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘প্রথম আলো’ দেশের সবচাইতে বিক্রিত (নাকি বিকৃত?) পত্রিকা। কারো অমত নেই এ বিষয়ে। সর্বমহলে তাদের প্রভাবও বেশ। কিন্তু পত্রিকাটির সম্পাদকীয় নীতি আমাকে বেশ আহত করেছে। সম্পাদকীয় নীতি না বলে ‘কমেন্ট মডারেশনের নীতি’ বলাই বোধহয় ভালো। কয়েকদিন আগে আমি পত্রিকাটির নিবন্ধিত পাঠক হই- মন্তব্য করতে পারব বলে। কিন্তু অবাক হয়ে দেখলাম আমার বেশিরভাগ মন্তব্যই তারা প্রকাশ করেনা। আর যেগুলো প্রকাশ করে তার অবস্থা দেখে রাগে, ঘৃণায় মাথাটা গজগজ করে। রাগ হয় এ জন্য যে তারা কেন আমার কমেন্ট এভাবে কেটে দিবে। আর ঘৃণা হয় সর্বত্র নীতি বাক্য আউড়ানো পত্রিকাটি যখন মন্তব্যের এমন অংশ প্রকাশ করে যা আমি বুঝাতে চাইনি- এটা নিছক প্রতারণা। অথচ আমি কোন বাজে কমেন্ট করিনি। আমার যা মনে তা যুক্তি দিয়ে প্রকাশ করতে চেয়েছি মাত্র। যদি আমার দাবি সত্য না হয় সেটা পাঠকেরা বিবেচনা করবেন। তারা দুগ্ধপোষ্য নয়। তারা প্রয়োজনে আমার কমেন্ট ডাস্টবিনে ফেলবেন কিন্তু প্রকাশই হবে না কেন? এটা কী ভয় থেকে? তাদের নগ্ন ’সাম্প্রদায়িক চরিত্র’ প্রকাশিত হয়ে যাবে বলে? প্রথম আলোর কোনো সাংবাদিক বা কর্তা ভাইয়ের যদি লেখাটি নজরে পড়ে অনুগ্রহ করে বিষয়টি খোলাসা করবেন আশাকরি।
যদি এমন হয় যে মন্তব্য গুলি রুচিশীল নয়, বা উশকানীমূলক তাহলে তা প্রকাশ না করা যেতে পারে। কিন্তু রিপোর্ট বা লেখার বিরোধীতা করলেই তা আর প্রকাশ করবেননা, এটা কী কথা? আর যদি ক্ষমতাসীনদের ভয় করেন তাহলে ”এটি পাঠকদের মতামত- এর জন্য প্রথম আলো কর্তৃপক্ষ দায়ী নয়” এমন লিখে দিলেই তো হয়। আসলে নীতিবাক্য বলতে পারে অনেকেই কিন্তু এদের নীতিবাক্য যে বড় প্রতারণা আর চরিত্র যে বিদ্যমান অন্যান্য সাম্প্রদায়িক গোষ্ঠীর মতোই সাম্প্র্রদায়িক তা মিশলেই টের পাওয়া যায়। ধিক।
(আমি স্ক্রিস শট নিতে পারিনা । পারলে তাসহ লিখতাম।)
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×