ছিনতাইকারী আমার হাতে হারিকেন ধরিয়ে দিল 
১৭ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ১০টায় জরুরী কাজে আমাকে কাকরাইল থেকে ধানমন্ডি ২৭ নম্বর যেতে হচ্ছিল। আমার গাড়ির ড্রাইভার রাত ৯টায় চলে গিয়েছিল , তাই গাড়ি বের না করে সিএনজি দিয়েই রওনা হলাম। সব কিছুই ঠিকঠাক ছিল, সোবহানবাগ মসজিদের সামনে একটু জ্যামে আটকে আছি এমন সময় আমার বাম পাশে একজন এবং ডানপাশে একজন সিএনজিতে উঠে পড়ল আর বাইরে দুজন দাঁড়িয়ে। বামপাশের জন পেটে পিস্তল ঠেকাল, আর ডানপাশেরজন ছুরি। আমার হাতে ২টা মোবাইল ছিল দিয়ে দিলাম, মানিব্যাগ নিয়ে নিল, হাতে একটা দামী ঘড়ি ছিল ওটা সম্ভবত খেয়াল করেনি। বছর চারেক আগে কাওরান বাজারে ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি করে আহত হয়েছিলাম বলে গতকাল আর রিস্ক নিলাম না। কিছু গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার হারালাম তাই মনটা খুব খারাপ হয়ে গেল।

যাহোক এটা আমাদের বর্তমান ডিজিটাল বাংলাদেশের অবস্থা। যারা রাতে সিএনজিতে চলাফেরা করেন তাদেরকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। বর্তমানে রাতের ঢাকার কোন স্থানই নিরাপদ নয়। সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুন
শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুন