somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসের শ্রম রেমিটেন্স ও পরিবার

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



' ছেলে চালায় =আই ফোন
মেয়ে চালায় = স্যামসং
বউ দেখে ★স্টার প্লাস
আর বাবা ভাতের প্লেটে চোখের পানি ফেলে,
এরই নাম প্রবাস জীবন ! '

কথাগুলো মাহমুদুল হাসান নামের একজন প্রবাসীর। প্রবাস জীবন কেমন তার কিছুটা চিত্র এতে ফুটে উঠেছে। দেশে থেকে কারো পক্ষে প্রবাস জীবনের কষ্ট অনুভব করা সম্ভব নয়। বাংলাদেশের সাথে কোন দেশের তুলনাও চলেনা। কারণ বাংলাদেশের শ্রমব্যবস্থার মজুরি ঘন্টা হিসেবে নয় এবং তা রাষ্টের ন্যায়বিচার দ্বারাও পরিচালিত হয় না। সেটা চলে মালিকের নিয়মে। মালিকের নিয়মে চলা শ্রমব্যবস্থা দাস যুগের সাথে তুলনীয়। ফলে সেটা এখনকার দুনিয়ার নিয়মে পড়ে না।

বিদেশে বেশীর ভাগ কাজেই মানুষ আর যন্ত্রে তেমন তফাৎ নেই। শ্রমিককে কাজ করতে হয় যন্ত্রের সাথে । যন্ত্র ছোট বড় যেমনই হোক তার নির্দিষ্ট নিয়মের সাথে কাজ করতে হয় শ্রমিককে। আর সেই নিয়ম সময়ের সাথে বাঁধা। সময়কে ঘন্টা হিসেবে মাপা হয়েছে পাউন্ড,ডলার,দিরহাম, লিরা ইত্যাদিতে। ফলে কাজের জায়গায় কেউ যদি সকাল আটটা থেকে আট ঘন্টার জন্য যোগ দেয় তাহলে প্রতিমিনিটে তার কাজ তৈরী থাকে। যে শুরু করবে তাকে প্রতিমিনিটে তা করতে হবে।

বিদেশের আট ঘন্টা কাজের পর একজন শ্রমিকের আর দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে করে না। এভাবে কতদিন মানুষ কাজ করতে পারে ? তারপরও বছরের পর বছর বিদেশে থেকে বাংলাদেশের মানুষ কাজ করে। দেশে পরিবারের কাছে টাকা পাঠায়। আর দেশের নাকি রেমিটেন্সও বাড়ে। যাঁরা এসি রুমে বসে রেমিটেন্স হিসেব করে তাঁদের অবশ্যই মধ্যপ্রাচ্যে পাঁচ বছরের জন্য শ্রমিক হিসেবে পাঠিয়ে তারপর হিসেবে বসতে দেয়া উচিত। পরিবারের সদস্যদের ভিডিওতে দেখানো প্রয়োজন তাদের স্বামী/পিতা/ভাই/বোন/ছেলে কিভাবে ঘাম ঝরিয়ে দেশে টাকা পাঠায়।

এছাড়া প্রবাসে আরো নানারকম যন্ত্রণাদায়ক কাজ করে পাই পাই হিসেব রেখে মানুষ দেশে টাকা পাঠায়। অনেক বর্ণনাতীত কাজ তারা করে সেসব বিস্তারিত বলতে চাই না।

আমাদের দেশের এখন বিরাট ইনকাম মানুষের এই ঘাম ঝরানো টাকা যার নাম রেমিটেন্স। বিয়ের পর স্ত্রীর সাথে হয়তো একমাস, তিনমাস থেকে স্বামী পাঁচবছর, দশ বছরের জন্য বিদেশে কাজ করতে যায়। আর দেশে ফিরতে পারে না। সন্তান জন্মে। বাবাকে দেখে ভিডিওতে। স্পর্শও পায় না। তরুণী স্ত্রী মধ্যবয়সী, অথবা বৃদ্ধা হয়ে যায়। মানুষ হিসেবে তাদের এই ত্যাগ শুধু বেঁচে থাকার জন্য।

এই ত্যাগ,হার গলানো খাটুনির রেমিটেন্সে না হয় প্রবাসীদের কোন কল্যাণ না হয় দেশের কল্যাণ ! অন্যদিকে পরিবারের সদস্যের কল্যাণে যা ব্যবহার হয় তার বেশীরভাগটাই ইট, বালি,সিমেন্টের পিছনে যায়। এছাড়া কদাচিৎ কিছুটা লেখাপড়া এবং চিকিৎসার জন্য ব্যয় হয়। এর মধ্যে যিনি খাটেন তার আর ভোগ করার সময় থাকে না। এটাই তো প্রবাস জীবনের হিসাব !
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×