somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীন ব্যাংকের আশ্চর্য মশারী এবং একটি নির্ঘুম রাত

০৮ ই মে, ২০১২ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে প্রথম আলোতে একটি প্রতিবেদন দেখে গ্রামীন ব্যাংক এর আশ্চর্য মশারী কেনার প্রয়োজনীয়তা অনুভব করলাম। এমনিতেই আমার মশারীটা ফেলেদেওয়ার তাগিদ ছিলো অনেক দিন যাবত। ঠিক এই সময়ে এমন একটা প্রতিবেদন। আমার মনে হল, এই মশারীটাই আমার চাই।
মশারীটা কোনো সাধারন মশারী না। এই মশারীর ভিতরে মশা তো ঢুকবেইনা, বরং এর স্পর্শে এলে মশা মরে যাবে। শুধু তাই না, এই মশারী বিশ বার পর্যন্ত ধোয়া যাবে তবুও তার মশা নিধন ক্ষমতা কমবে না। বিশ বার ধোয়ার পরও এই মশারী সাধারন মশারীর মতো ব্যবহার করা যাবে। এমন আশ্চর্য মশারীর দাম মাত্র ৭৫০ টাকা। এমন মশারী কার না দরকার বলুন।

আমারও একটা চাই। তাই চল্লিশ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা মাথায় নিয়ে আর পেছনে স্ত্রীর তাগিদ নিয়ে রওয়ানা হলাম।

যা হউক, মশারী কিনে বাসায় এলাম। কি আনন্দ! মশারীর সংস্পর্শে এলেই মশা মরে যাবে! এবার মশাদের খবর আছে!

এয়ার টাইট প্যাকেট থেকে বের করে গিন্নি নাকের কাছে নিয়ে শুকে দেখলো। তিব্র ঝাঝালো গন্ধ। মশা তো অবশ্যই মরবে। না মরে যাবে কই। শুধু রাতের অপেক্ষা।

সময় মতো রাতও নামলো। মশারী টানালাম। সেই ঝাঝালো গন্ধ। যথা সময়ে ঘুমাতে গেলাম। একটু চোখ জ়্বালা করছে মনে হয় ! ব্যাপার না। ম্যাজিক মশারী না! রাত বাড়ছে, চোখ জ্বালা বাড়ছে। ব্যাপার না, ম্যাজিক মশারী বলে কথা। আমার গিন্নি এর মধ্যে জিজ্ঞেস করলো, আমার চোখ জ্বলে কি না। আমি অবশ্য “না” বলে ঘুমানোর চেষ্টা করলাম। মশারীটা তো আমিই কিনেছি, হ্যা বললে প্রেস্টিজ থাকে? কিন্তু চোখের জ্বালা অসহনীয় হয়ে উঠছে।

সারারাত ঘুমাতে পারলাম না। ভোরবেলাতেই উঠে পড়লাম। ইতিমধ্যে আমার স্ত্রী তিনবার উঠে চোখ পানি দিয়ে পরিষ্কার করলো। আমি ঘাপটি মেরে পড়ে রইলাম। কিন্তু কোনো লাভ হলনা। চোখ জ্বালা বাড়তে লাগলো। মনে হচ্ছে কেউ মরিচ গুড়া চোখে ছিটিয়ে দিয়েছে। একবার ছিনতাইকারীর কবলে পড়ে এই অবস্থা হয়েছিলো। সে কথা এখন না।

যতই চোখ ধুই, কোনো কাজ হয়না। সারাদিন চোখ জ্বালা করলো। অফিসে যাওয়া হবেনা, সকালেই বুঝতে পেরেছিলাম (Morning shows the day)।

মশারীটা আবার প্যাকেট করে রেখে দিয়েছি। কি করবো বুঝতে পারছি না। ধুয়ে ব্যবহার করবো, না গ্রামীন ব্যাংককে ফেরত দিবো, না কোথাও টেষ্ট করতে দিবো............

এখন আমি পুরানো ছেড়া মশারীটাই শেলাই করে ব্যবহার করছি দু’সপ্তাহ হয়ে গেলো।

মশারীর প্যাকেট টা পারীক্ষা করে দেখলাম। মশা নিধনের জন্য একটা কিটনাশক ব্যবহার করা হয়েছে, নাম-আলফা-সাইপারমেথ্রিন। গুগল মামাকে ডাকলাম। ব্যাপার কি? মামা সারা দুনিয়া খুজে আমাকে জানালো-এইটা একটা সিনথেটিক ক্যামিকাল। এর সংস্পর্শে এলে মানুষের শরীরে ১৯ রকমের প্রতিক্রিয়া হতে পারে। তার মধ্যে চুলকানি, জ্বালাপোড়া, ঝিমুনি, বমিভাব ইত্যাদি। আমার তো মাত্র একটা হয়েছে, শুধুই জ্বালাপোড়া, কারন এটা ম্যাজিক মশারী!!!!!

ম্যাজিক মশারীটা এখনো প্যাকেট করে রেখে দিয়েছি।পানি দিয়ে ধুয়ে ফেলবো, ভয় পাচ্ছি হাতে চুলকানি হয় যদি। মশারী ধুলে হাতে চুলকানি???!!! ম্যাজিক মশারী না!?
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১২ বিকাল ৫:২১
৩৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×