somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ একজন কাজী আবুল হাসেম (একটি সত্য ঘটনা অবলম্বনে)

১৬ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের সামনে সকাল ৬ টায়ই হুলুস্থুল কান্ড শুরু হয়ে গেছে। রেহানা বেগম চিতকার করে কাঁদছে। এত সকালে জরুরী বিভাগে ডাক্তারের খোজ করতে করতে হয়রান। ভিতরে এত এত মানুষ কেউ ব্যস্ত, কেউ অলস বসে, তবু একজন ডাক্তার খুজে পাওয়া যাচ্ছে না! তার মতো আরো দু’একজন যে কান্না কাটি করছে না তা নয়। কিন্তু, রেহানা বেগমের মনে হচ্ছে, তার মতো অসহায় এই মুহুর্তে পৃথিবীতে আর কেউ না। ছোটভাই কাজী কামরুজ্জামান তখনও এসে পৌছায়নি। রেহানা ছুটে যাচ্ছে জরুরী বিভাগের এপাশ থেকে ওপাশ। ডাক্তারের দেখা মিলছে না। সাদা এপ্রন পরা এক জনকে দেখে বুকে আশা জাগে তার। রেহানা বেগম তাকে বলে-ডাক্তার সাব, আমার ভাইটা মইরা যাইবো। একটা কিছু করেন।
সাদা এপ্রোন তার দিকে না তাকিয়ে বলেন- আমি ব্যস্ত । অন্য ডাক্তার দেখেন।

বলেই সে দরজার ওপাশে চলে যায়। রেহানা আরো অন্ধকারে ডুবে যায়। একজন লোক তাকে দেখছিলো অনেকক্ষণ ধরেই। খেয়াল করে রেহানা। এতক্ষণ পাত্তা দেয়ার কথা ভাবেনি সে। গভীর অন্ধকারে ডুবতে ডুবতে রেহানা ভাবে-এই লোকটা যদি কোন সাহায্য করতে পারে!

রেহানা তার কাছে যায়। বলে-আমার ভাইটার শ্বাসকষ্ট। তাড়াতাড়ি ডাক্তার না দেখাইলে বাঁচব না। ডাক্তার কই পাই কন তো?

যে কারনেই হোক, লোকটি তাকে বলে-দাড়ান আমি দেখতাছি।
সে একজন ডাক্তার নিয়ে আসে। ডাক্তারকে বলতে থাকে-আমার ভাই, গ্রাম থিকা আইছে। খুব শ্বাসকষ্ট। ডাক্তার সাব একটু দেখেন।

রেহানা বুঝতে পারেনা, এই লোকটি কখন তার ভাই হলো। কিন্তু এই মুহুর্তে তার মনে হলো, তার মতো উপকারী ভাই পৃথিবীতে আর নেই। রেহানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ডাক্তার কাছে এসে দেখেন। শুধুই চোখের দেখা। বলে যান- বহির্বিভাগে নিয়া যান।

আটটা বাজতে এখনও আধা ঘন্টা বাকী। তার ভাইয়ের পাঁজর হাপড়ের মতো উঠা নামা করছে। সেই লোকটা রেহানার সাথে দু’একটি কথা বলার চেষ্টা করছে।

তখন সকাল ৮ টা বাজে। বহির্বিভাগ খুলেছে মাত্রই। তাতেই মানুষের লাইন লেগে গেছে। লোকটা বলে-টিকিট কেনা লাগবো। পঞ্চাশটা টাকা দ্যান। রেহানা তার হাতব্যাগ থেকে পঞ্চাশটি টাকা বের করে দিতে যাচ্ছিলো। এসময় হাপাতে হাপাতে এসে হাজির হয় কাজী কামরুজ্জামান, রেহানার ছোট ভাই। রেহানা হাফ ছেড়ে বাঁচে। ছোট ভাইকে পেয়ে তার কষ্ট কমে বটে, রাগ কমে না।

-এতক্ষন লাগলো তোর আসতে? খেকিয়ে ওঠে রেহানা। কামরুজ্জামান কোন উত্তর দেয় না।

রেহানা আরও বলে-একক্ষনি টিকিট কাটা লাগবো । এই লাইনে দাড়াইয়া টিকিট কাট।ডাক্তার কইছে ইমার্জেন্সিতে দেখবোনা।

বড় ভাই কাজী আবুল হাসেমের হাপানীর ব্যারাম অনেক দিনের। এই মুহুর্তে তার বুকটা হাপরের মতো উঠানামা করছে। প্রচন্ড শ্বাসকষ্ট তার। তার গ্রামের ডাক্তার আকবর আলি বলে দিয়েছেন, “বাচাতে হলে এখনই ঢাকায় নিয়ে যেতে হবে।“

(চলবে............)
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×