মাথায় ঢুকেছে ভাইরাস,
মাথায় ঢুকেছে ব্যকটেরিয়া।
আপনা আপনি বংশ বিস্তার করছে-
মুহুর্তে মুহুর্তে বংশ বৃ্দ্ধি করছে জ্যামিতিক হারে।
মাথার মধ্যে গিজগিজ করছে।
সব কিছু খেয়ে নিচ্ছে গোগ্রাসে-
রক্ত মাংস মস্তিস্ক রক্তনালী সব।
আর খেয়ে নিচ্ছে চিন্তা আর স্মৃতির পাতা।
ভবিষ্যত অন্ধকার করে তারা ছড়িয়ে পরছে-
গ্রীবা, বুক, বাহু, হাত আর পেটের ভিতরে ।
উরুসন্ধি, হাটু, পাঁ আর পাঁয়ের পাতা সব,
সব চলে যাচ্ছে ওদের দখলে।
শরীরের প্রতিটি অংগ প্রত্যংগ অসার হয়ে যাচ্ছে।
আমি মরে যাচ্ছি, আমার মস্তিস্ক মরে যাচ্ছে,
আমার কাঁচা পাকা চুলেরা মরে যাচ্ছে,
প্রিয়াকে আদর করার ঠোট দুটো মরে যাচ্ছে,
আলিঙ্গনের বাহু দুটি মরে যাচ্ছে,
আমার হস্তদ্বয় বিদ্রোহ করছে,
প্রিয়ার স্তনযুগল এখন উমুক্ত পড়ে থাকে মৃত চোখের সম্মুখে।
আমি বাকহীন, চলতশক্তিহীন জড় পদার্থ।
এরপরও বেঁচে থাকার আর কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



