কত মানা করলো টেলিটক সিম নিয়ো না। সার্ভিস ভালো পাইবা না। তখন বউ এর কথা কথা কানে তুলি নাই। তারে কইলাম দেশের টাকা দেশে থাকবো।জেদ কইরা টেলিটক এর সিম নিলাম। তাও আবার পোষ্টপেইড সিম। নানা সমস্যা, নেটওয়ার্ক ভালো না, ব্যাংকে বিল দিলে তিন দিন লাগে ক্রেডিট হইতে, কাষ্টমার কেয়ারে ফোন করলে দুর্ব্যাবহার- আরও কত কি।
তাও আছিলাম টেলিটকের সাথে। বছর খানেক আগে থেকে আর ব্যবহার করছিলাম না। অফিস পরিবর্তন করাতে বিলও পাচ্ছিলাম না। হঠাত সে দিন আমার পুরানো অফিস থেকে বিল টা হাতে পেলাম। বাকী ৩১৯১ টাকা। ভাবলাম বিল টা দিয়ে সিম টা আবার রেগুলার করে নেই। বিল দিলাম ০৫।০৯।২০১২ তারিখে। বউ কে চমকে দেবার জন্য আজ ০৯।০৯।২০১২ তারিখে সেই সিম থেকে কল করলাম। কল যায় না। বিল বাকি।
টেলিটকের কাষ্টমার কেয়ারে ফোন করলাম কর্কশ নারী কন্ঠে জানতে চাইলো- কি সমস্যা? বললাম- সিমটা একটিভ করতে হবে। বলে ব্যাংক থেকে বিল পেমেন্ট এর কনফার্মেশন আসে নাই। আসলে তার পরে একটিভ করবে। এতদিনেঅ আসে নাই ! অবাক হওয়ার ভান করলাম। কবে আসবে বলতে পারলো না ।
একটু দম নিয়ে বললাম-সিমটা বন্ধ করতে হবে। আপনাদের কাছে তো ৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট দেয়া আছে। সিম টা দয়া করে বন্ধ করে দিন। উত্তর শুনে তো আমার ভিমরি খাবার অবস্থা। বলে সিম নেওয়ার সমইয়ের কাগজ পত্র সব সহ অফিসে আসেন। বন্ধ করে দিবো।
এতদিনের কাগজপত্র এখন আমি কই পাই। এর মধ্যে দুইবার বাসা পাল্টাইছি।
কেউ আমারে বুদ্ধি দিয়া বাচান। এখন আমি কি করব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



