somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ডিজিটাল সহকর্মী

১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সহকর্মী পুরানো গাড়ীখানা পাল্টাইয়া নতুন একখানা গাড়ী কিনিয়াছেন অতি সম্প্রতি। তা বেশ দাম দিয়াই কিনিয়াছেন এবং তাহাতে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস)ও সংযোজন করিয়াছেন আরো কিছু টাকা খরচ করিয়া।

আগেই বলিয়া রাখি, আমার এই সহকর্মী বহুদিন যাবত Blackberry মোবাইল ফোন ব্যবহার করেন। ইতিমধ্যে তাহারও নতুন মডেল বার কয়েক পরিবর্তন করিয়াছেন। আমাদের হাতে সাধারন মোবাইল ফোন দেখিয়া তাহার আফসোসের সীমা প্রায়ই ছাড়াইয়া যাইতো। সারাজীবন পিছনে পড়িয়া থাকিতেছি, সম্মুখপানে তাকাইবার মন মানসিকতা এখনো গড়িয়া উঠে নাই বলিয়া। ব্ল্যাকবেরী ফোনের কতোশত সুবিধা তাহা প্রায়ই আমাদের শুনিতে হইতো। সবচাইতে বড় কথা মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট বারাক ওবামাও এই ফোন ব্যবহার করেন।

তো, সেই সহকর্মী গাড়ীতে ভিটিএস সংযোজন করিবার পর হইতে তাহার উপকারিতা সম্বন্ধে যাহা যাহা আমাকে শুনাইয়াছেন তাহা ঐ কোম্পানীর বিক্রয়কর্মীও তাহাকে শুনায়াছেন কিনা আমার সন্দেহ আছে। আমিও তক্কে তক্কে আছি, “একদিন আমরাও”...............। তাহার আইটি জ্ঞান সম্বন্ধে আমারওতো ধারনে আছে।

ভিটিএস লাগানোর প্রায় একমাস পর একদিন বিকেলে অফিসের কাজ একটু পাতলা হইয়া আসিলে তাহাকে জিজ্ঞেস করিলাম, ভাই, আপনার ভিটিএস কেমন চলিতেছে? উত্তর আসিল-ভালো। তাহার এমন নির্লিপ্ত উত্তরে অবাক হইলাম বটে কিন্তু তাহা তাহার সম্মুখে প্রকাশ করিলাম না। কৌতুহল চাপিয়া রাখিতে না পারিয়া আবার জিজ্ঞেস করিলাম- আপনার গাড়িখানা এখন কি অবস্থায় আছে যদি দেখাইতেন তাহা হইলে বড়ই খুশী হইতাম।

বলিয়া রাখি, ভিটিএস এমন একটি সিস্টেম যাহাতে গাড়ীর মালিক পৃথিবীর যে কোন যায়গায় বসিয়া অন্তর্জালের মাধ্যমে গাড়ীর অবস্থান, অবস্থা জানিতে পারে এবং তাহা চালু/বন্ধও করিতে পারে। ইহা ছাড়াও নানাবিধ সবিধা বিদ্যমান আছে, যাহা এখানে প্রকাশ না করিলেও চলে।
যাহ হউক, আমার অনুরোধ পাইয়া আমার সহকর্মী টেবিলে রাখা কম্পিউটার খানা চালু করিয়া ইন্টারনেট ব্রাউজার খুলিয়া উহার address barএ google.com লিখিইয়া গুগলে ঢুকিলেন। তারপর তাহাতে yahoo.com লিখিয়া সার্চ দিলেন। আমি বলিলাম-আপনার গাড়িখানা কোথায় আছে তাহা দেখিতে চাহিয়াছিলাম। তিনি উত্তর দিলেন- তাহাই তো দেখাইবো। আবার বলিলাম তাহা হইলে google.com, yahoo.com এসবে ঢুকিতেছেন কেন? বলিলো- তাহাদের ওয়েব সাইটের ঠিকানা ভুলিয়া গিয়াছেন। সেই কম্পানী তাহাকে যে মেইল পাঠায়াছিলো তাহাতে তাহাদের ওয়েব এড্রেস আছে। মনে মনে মুচকি হাসিয়া বলিলাম- yahoo মেইলে ঢুকিবার জন্য সাত সমুদ্র তের নদী পার হইতে হয় !!!!!!

যাহা হউক, ইয়াহু মেইলে ঢুকা গেলো শেষ পর্যন্ত। কিন্তু মেইলখানা আর খুজিয়া পাওয়া যাইতেছেনা। কোথায় গেল? আমি জিজ্ঞেস করিলাম-মেইলখানা কি অনেক পুরানো? উত্তর করিলো-হ্যা। আমি বলিলাম- তাহা হইলে আরো পুরানো মেইল খুজিলে পাইবেন। এই কথা শুনিয়া তিনি অসহায়ের মতো আমার দিকে তাকাইয়া রহিলেন। তাহার হয়তো তখন মনে হইতেছিল, একমাত্র আমিই পারি তাকে উদ্ধার করতে। আমি next বাটনখানা দেখাইয়া তাহাতে ঢুকিতে বলিলাম। এতক্ষনে উদ্ধার পাইয়া বিশ্ববিজয়ীর হাসি ধরিয়া রাখিতে পারিলেন না। মেইল খোলা হইলো। তাহাতে দুইখান লিংক দেওয়া আছে। উনি প্রথমটাতে ঢুকা মাত্রই মাইক্রোসফট আউটলুক চালু হইয়া গেলো। উনি ভুল বুঝিতে পারিয়া সাথে সাথে আউটলুক বন্ধ করিয়া দ্বিতীয় লিংকটাতে ঢুকিলেন। এইবার সেই কাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ করিলেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড বার পাঁচেক চেষ্টার পর প্রবেশাধিকার পাইলেন। গাড়ীর অবস্থা লাইভ দেখিবার নির্দিষ্ট বাটনে চাপ দিলেন। কিন্তু, দেখা গেলো একমাস আগের অবস্থান। হায় হায় এ কি? যতবার বাটন চাপেন, ততোবার ২০ই আগস্টের অবস্থান দেখাইতেছে। লাইভ আর পাওয়া যাচ্ছে না। বলিলাম – আপনি মাসিক বিল পরিশোধ করিয়াছেন কি? তখন মনে পড়িলো। তাইতো। বিল তো দেয়া হয় নাই। সাথে সাথে ভিটিএস কোম্পানী কে ফোন করিয়া সব ঠিক ঠাক করা হইলো।

দেশ আগাইয়া যাইতেছে। সবাই ডিজিটাল হইবার প্রতিযোগীতায় লিপ্ত। শুধু আমরাই অফিসের কয়েকজন যাহারা অফিসের সময় সামুতে লেখালেখি করি তারাই পিছিয়া আছি। তবে চুপি চুপি বলিয়া রাখি, আমি ইদানিং একটি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। আমার সেই সহকর্মিকে তাহা দেখাইতে সাহস পাইতেছিনা, আমারটা তো আর ব্ল্যাকবেরী না!
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×