কতো কিছু চুরি হয়, চুরি করে নিয়ে যায় ধুর্ত সে চোর।
সবাই ঘুমিয়ে তবু রাত করে ভোর।
ছেলে বেলা চুরি করে নিয়ে যায় বই,
“চোর ধর, চোর ধর” –হইচই কই।
পিতা মাতা গর্বিত চুরি হউক সব
“চোর ধর” বলে তাই নেই কলরব।
শুধু থাক মাথাখানা-বড় হউক আরো।
বড় মাথা চাই শুধু, মাথা বড় করো।
কি খেলে বাড়বে মাথা পিতা মাতা জানে
পিঠেতে ঝুলিয়ে দিতে ব্যাগ কিনে আনে।
এত এত বই নিয়ে ঘাড় হলো বাঁকা
সব চেয়ে দরকার, বড় মাথা থাকা।
বড় হয় কুনো ব্যাং নিয়ে বড় মাথা
আমার এই চিতকার শুধুই অযথা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



