somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলের ই-টিকেটঃ আমি এখন কি করবো?

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লম্বা ছুটি পাওয়ায় ভাবলাম ঢাকার বাইরে বেড়িয়ে আসি। ঠিক হলো, সিলেট যাবো পরিবারের সবাই মিলে। তাছাড়া কিছুদিন যাবত পত্রপত্রিকা, টেলিভিশন আর ব্লগে সিলেটের রাতারকুলের উপর প্রতিবেদন আর লেখালেখি দেখে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।

বেছে নিলাম রেল ভ্রমন। অনেক দিন রেলে যাতায়াত করিনা। সেই কবে চট্টগ্রাম কমার্স কলেজে পড়ার সময় শেষ বার রেলে চেপেছি! তখন তো ব্যাচেলার ছিলাম। এবারের যাত্রা সপরিবারে।

বাংলাদেশ রেলওয়ে ই-টিকেটের ব্যবস্থা করেছে বেশ অনেক দিন যাবত। তখন থেকেই রেল ভ্রমনের তাগিদ অনুভব করছিলাম। এমন ঝামেলা মুক্ত টিকেটের নিশ্চয়তা বাংলাদেশের আর কোথাও কি আছে? নতুন কিছুর প্রতি আমার দুর্দমনীয় কৌতুহলের করনে অনেক বারই বিপদে পড়েছি। এবারও তাই হবে, ভাবতে পারি নি।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ঢুকে ই-টিকেট কেনার জন্য খুবই সহজ ফর্ম পুরন করে রেজিস্ট্রেশন করে ফেললাম। খুব সহজে টিকেট কেনার ফর্মও পুরন করে ফেললাম। প্রথমবার বলে একটু বেশি সতর্কও ছিলাম। যখন আমার ভিসা কার্ডের নাম্বার চাইলো ভাবলাম পেছনের তথ্যগুলি ঠিকমতো দিয়েছি কিনা দেখে আসি । ব্যাক বাটন চাপার সাথে সাথে বুঝতে পারলাম মস্তবড় ভুল হয়ে গেছে। কোনভাবেই আর আগের পেজে ফিরতে পারলাম না। যাক আবারও লগ ইন করে ঢুকার চেষ্টা করলাম। মেসেজ পেলাম আমার ট্রানজেকশন পেন্ডিং আছে। কিন্তু এই পেন্ডিং ট্রান্সেকশন কমপ্লিট করার কোন উপায় নাই। প্রায় ঘন্টা দুয়েক পরে আবার ঢুকতে পারলাম। সব ঠিকঠাক পুরন করে কার্ড নাম্বার চাইলে আমি আমার ডেবিট কার্ডের নাম্বার টা দিলাম। সব ঠিকঠাক, কিন্তু কনফার্মেশন পাচ্ছি না। আবারও এরর মেসেজ, সাথে ব্যাংকের সাথে যোগাযোগ করার নির্দেশ। ফোন করলাম ব্যাংকে। ব্যাংক বললো-ডেবিট কার্ড না, ক্রেডিট কার্ড চার্জ করতে হবে। তারপর আবার দুই ঘণ্টা চেষ্টা করে ঢুকে তো আকাশ থেকে পড়লাম। এই সময়ের মাঝে এসি সিট শেষ। এখন ভরসা নন-এসি সিট। কি আর করা। নন-এসিই কেটে ফেললাম। সাথে সাথে আমার মোবাইলে মেসেজ আসলো টাকা কেটে নিয়ে গেছে রেলওয়ে। আশ্বস্ত হলাম। সব ঠিকঠাক মতো সম্পন্ন করতে পেরেছি শেষ পর্যন্ত। আমাকে বললো আমার ই-মেইলে ই-টিকেট পাঠিয়ে দিয়েছে। এটা দিয়ে রেলষ্টেশন থেকে আসল টিকেট সংগ্রহ করতে হবে।

আমার তখন খুশীতে “হৃদয় আমার নাচেরে আজিকে” অবস্থা। কালবিলম্ব না করে ইমেইল চেক করলাম। কিন্তু কোথায় আমার ই-টিকেট। কোন ইমেইলই নাই। ভাবলাম-হয়তো একটু দেরী হবে। অপেক্ষা করি। আমার অপেক্ষার পালা আর শেষ হয় না। সেদিন ছিলো বৃহস্পতিবার। তারপর দুইদিন ব্যাংক বন্ধ। বহু কষ্ট করে ব্যাংকের ক্রেডিট কার্ডের নাম্বার যোগার করে ফোন করলাম বৃহস্পতিবার রাতে। ব্যাংক বলল- আমাদের কিছু করার নাই।

এদিকে আমি টিকেট পাচ্ছি না। আমার সিলেট যাবার দিন ঘনিয়ে আসছে। শুক্রবার সকালে আমি কমলাপুর রেলষ্টেশনে গিয়ে ঘটনা বললাম। তারা বলল-রেফারেন্স নাম্বার দিন। আমি তো রেফারেন্স নাম্বার অফিসে রেখে গিয়েছিলাম টেনসনে। নিজের চুল ছিড়তে ইচ্ছে করলো। আমি নগদ টাকায় টিকেট কিনে বাসায় ফিরলাম।

আজ রবিবার। আজও আমার ই-টিকেট পাইনি।

ভাগ্যিস আমি এসি টিকেট পাইনি। আমার গচ্চাটা একটু কম হলো। এসি টিকেট না পাওয়াতে যে টাকাটা বেঁচে গেলো তা দিয়ে আমি কি করবো, পরামর্শ দিয়ে বাধিত করবেন কেউ?
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×