somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাই পেশাজীবিদের জন্য অব্যাহত শিক্ষা

২২ শে মে, ২০১১ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা একজন ডাক্তার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্লিনিকের একজন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার। তিনি ডাক্তারি বিদ্যা লাভ করেছেন আজ থেকে পনের বছর আগে। এরপর মাঝে মাঝে দুই একদিনের প্রশিক্ষণ পেয়েছেন, কিন্তু দুই এক মাসের জন্য কোথায় কোন কোর্স করতে হয়নি। বলা যেতে পারে পনের বছর আগের জ্ঞান দিয়েই তার চলে যাচ্ছে।

কিন্তু রোগের কথা আলাদা। সে তো আর জানেনা, ইউনিয়নের ডাক্তারদের জন্য অব্যাহত শিক্ষার কোন ব্যবস্থা নেই। তাই নিত্য নতুন নানান রোগ মানুষের মাঝে বিস্তার লাভ করছে, জীবাণুরা যদি জানতো তবে হয়তো নিজেদের একটু কন্ট্রোল করতো।

এই অব্যাহত শিক্ষার অভাবে আমার বাবা অনেকের চিকিৎসা দিতে হিমশিম খান। তাই অনেক রোগীকে সদরে পাঠাতে হয়। কিন্তু সদরের যা ভোগান্তি তার কথা নাই বা বললাম। দিনদিন আবিষ্কার হচ্ছে নানান প্রযুক্তি, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না আমার বাবার মতো ডাক্তারদের শিক্ষার ক্ষেত্র, তাই তাদেরকে পূর্বে অর্জিত শিক্ষা দিয়েই চিকিৎসা করতে হচ্ছে। আর এর ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামের নিরীহ জনগনের। তবে সরকার এ জন্য কিছু কিছু ইউনিয়নের হাসপাতালে একজন করে এমবিবিএস ডাক্তারকে নিয়োগ দিয়েছে। তারা নিয়মিত আসেন কিনা সে প্রশ্ন আজ থাক।

বলছিলাম অব্যাহত শিক্ষা নিয়ে। এটি শিক্ষার একটি ধারা, যেখানে শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, শিক্ষার উদ্দেশ্যে কিছুটা নমনীয়। চাইলে এটি পরিবর্তন করা যায়। শিক্ষার্থীদের চাহিদা মতো এটির ব্যবস্থা করা যায়।

আমাদের দেশে অব্যাহত শিক্ষা বলতে শুধু মাত্র এনজিওদের দ্বারা পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষার কথাই বোঝায়। কিন্তু অব্যাহত শিক্ষা শুধু মাত্র এনজিও দের প্রাথমিক শিক্ষাই না। এটির দ্বারা অন্যান্য অনেক কিছুই বোঝানো যেতে পারে। অব্যাহত শিক্ষার একটি বড় উদাহরণ হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচী। এর মাধ্যমে একজন নব্য পাঠক থেকে শুরু করে যে কোন বয়সী পাঠক শিক্ষা লাভ করতে পারেন।

এ ছাড়া আমাদের দেশে পেশাজীবিদের জন্য অব্যাহত বা তাদের বিষয় সংশ্লিষ্ট শিক্ষার তেমন কোন ব্যবস্থা নেই বললেই চলে। যা আছে তা হলো কর্মকালীন সময়ে নানান ধরনের প্রশিক্ষণ। কিন্তু এই সব প্রশিক্ষণ অনেক সময় হয়ে দাড়ায় প্রমোশনের চাবিকাঠি, টাকা পাওয়ার মাধ্যম। যেমন দেখা যায় বিভিন্ন এনজিও বিশেষ করে ব্র্যাক পরিচালিত বিষয় ভিত্তিক শিক্ষকদের জন্য প্রশিক্ষণে অনেক সময় প্রধান শিক্ষকের আগমন। এ বিষয়ে আমার একটা অভিজ্ঞতা এখানে বলতে চাই। কয়েকদিন আগে আমি একটি এনজিও পরিচালিত কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষণ দিতে গিয়ে দেখলাম সেখানে বাংলা বিষয়ের একজন শিক্ষক এসেছেন। তাকে এ বিষয়ে বলায় তিনি বলেন যে কম্পিউটার শিক্ষক বর্তমানে ব্যস্ত থাকায় এবং তার বিদ্যালয়ে বর্তমানে তেমন কোন ক্লাশ নাই, তাই তাকেই পাঠানো হয়েছে। বিদ্যালয়ে গিয়ে তিনি কম্পিউটারের শিক্ষককে যা শিখেছেন তা শেখাবেন। আজব দুনিয়া!!!

তাই আমাদের চর্চা করতে হবে অব্যাহত শিক্ষার। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। কথায় বলে ধারালো দাঁ যদি ফেলে রাখা হয় তবে নাকি তাতে মরিচা পড়ে, আমাদের মাথাও একজাতীয় ধারালো দাঁ এর মতো। তাকে ফেলে রাখলে মরিচা পড়বে। তাই যাতে মরিচা না পড়ে তার জন্য রাখতে হবে অব্যাহত শিক্ষার ব্যবস্থা। বিশেষ করে পেশাজীবিদের জন্য তাদের বিষয় সংশ্লিষ্ট শিক্ষার ব্যবস্থা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×