somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শব্দের গতিকে পেছনে ফেলেছেন বাউমগার্টনার

১৫ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাই জাম্প, লং জাম্প, বানজি জাম্প৷ দুনিয়াতে কত রকম জাম্পই না আছে৷ তবে এটা হলো স্পেস জাম্প, মানে মহাশূন্য থেকে লাফ দিয়ে পৃথিবীর বুকে ফেরত আসা৷ আর সেটা করতে গিয়ে শব্দের গতিকেও পেছনে ফেলে দিয়েছেন ফেলিক্স বাউমগার্টনার৷
গোটা বিশ্বের কোটি কোটি মানুষ রুদ্ধশ্বাসে তাকিয়ে ছিলো তাদের কম্পিউটারের মনিটর আর টিভি পর্দার দিকে৷ বেলুনের ক্যাপসুল থেকে লাফ দেওয়ার পর ঠিক চার মিনিট ২০ সেকেন্ডের মাথায় লাল-সাদা প্যারাশুটটি সহ মাটির বুকে আবারও পা রাখেন বাউমগার্টনার৷ ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২৮ হাজার ৯৭ ফুট, মানে ৩৯ হাজার ৪৪ মিটার ওপর থেকে লাফ দেন এই অস্ট্রিয়ান৷ মহাশূন্যের সেই অসীম বুক থেকে লাফ দিয়ে ভূপৃষ্ঠের দিকে প্রচণ্ড গতিতে পতিত হচ্ছিলেন তিনি৷ সেই গতি বাড়তে বাড়তে উঠে যান ঘণ্টায় ৮৩৩.৯ মাইল বা ১,৩৪২ কিলোমিটার৷ মানে শব্দের চেয়ে প্রায় সোয়াগুণ গতি বেশি নিয়ে ধরণী পৃষ্ঠে পড়ছিলেন দুঃসাহসী বাউমগার্টনার

সোমবার জানা গেছে, একসঙ্গে তিনটি রেকর্ড গড়েছেন এই স্কাইডাইভার৷ সবচেয়ে উঁচু থেকে লাফ, সবচেয়ে দ্রুত গতিতে পতন এবং সবচেয়ে উঁচুতে বেলুন নিয়ে যাওয়া৷ এই সাফল্য অর্জনের পর প্রথম সাক্ষাৎকারে বাউমগার্টেন বলেন, ‘‘মনে হচ্ছে কাঁধ থেকে ২০ টন ওজন কমে গেল৷ গত সাত বছর ধরে আমি এজন্য প্রস্তুতি নিচ্ছি৷''
যখন প্রচণ্ড গতিতে পড়ছিলেন বাউমগার্টনার, তখন মনে হচ্ছিলো তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন৷ সেসময় কেমন মনে হচ্ছিলো, জানতে চাইলে তিনি বলেন, ‘‘লাফটা ঠিকমতই হয়েছিলো৷ এরপর আমি ডিগবাজি খেতে শুরু করলাম৷ প্রথমে মনে হয়েছিলো নিয়ন্ত্রণ রাখতে পারবো, কিন্তু এরপর ভয়াবহ গতিতে আমি পড়তে শুরু করলাম৷ এত প্রচণ্ড গতি যে আমার মনে হচ্ছিলো আমি সংজ্ঞা হারিয়ে ফেলবো৷ তবে ভাগ্য ভালো শেষ পর্যন্ত আমি সংজ্ঞা হারাইনি৷ তবে যা মনে হয়েছিলো তার চেয়ে কঠিন ছিলো এটি৷'' শব্দের গতির চেয়েও বেশি গতিতে নামার সময় অবশ্য তিনি টের পাননি৷ ‘‘সনিক বুম'টি আমি টের পাইনি, সম্ভবত এটা আমার পেছনে ঘটেছে'', বলেন, বাউমগার্টেন৷
নির্ধারিত উচ্চতার যাওয়ার জন্য হিলিয়াম ভর্তি বেলুনটির সময় লাগে দুই ঘণ্টা৷ বেলুনটিও ছিলো বিশাল আকারের, ৬০০ ফুট উঁচু, অথচ পলিথিনের মত পাতলা৷ এক লাখ বিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দেওয়ার পরিকল্পনা থাকলেও বাউমগার্টনার আরও আট হাজার ফুট বেশি উঁচুতে নিয়ে যান বেলুনটিকে৷ সেই সময়ের কথা বলতে গিয়ে বাউমগার্টনার বলেন, ‘‘এত উঁচুতে ওঠার পর মনে হয় আমরা আসলেই কত ছোট৷''
উল্লেখ্য, বাউমগার্টনারের এই স্কাই ডাইভ টেলিভিশন ছাড়াও ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়৷ ৮০ লাখেরও বেশি কম্পিউটারে ইউটিউবে দেখা হয় এটি৷ এর আগে ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের জো কিটিঙ্গার ১,০২,৮০০ ফুট ওপর থেকে লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন

লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×