somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরের বাইরে আমরা কি হালাল খাবার খাচ্ছি?

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রহমানির রাহীম,

রাসুল (সা) অনেকটা এমন বলেছেন, "হালাল বিষয়টি স্পষ্ট এবং হারাম বিষয়টি স্পষ্ট। কিন্তু দু'টি বিষয়ের মাঝামাঝি যা অনেক মানুষের কাছে সন্দেহজনক। অতএব, যে কেউ এই সন্দেহযুক্ত বিষয়টি এড়িয়ে যায় সে নিজেকে বিশেষ করে তার দ্বীন ও সম্মানকে রক্ষা করে, কিন্তু যে সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে লিপ্ত হয় সে হারামের মধ্যে পড়ে। সে ঐ রাখালের ন্যায় যে তার ভেড়া সংরক্ষিত চারণভূমির সীমানাতে চড়ায়, অচিরেই যেগুলোর সীমানা অতিক্রম করে। সত্যিকারভাবে প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা আছে। এবং সত্যিকারভাবে আল্লাহতা'লার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ।..."
(সহীহ বুখারী, মুসলিম, আবু দাউদ ---- হাদীস নং মনে নেই)

প্রিয় সহব্লগার, প্রায় সময়েই আমরা কোন না কোন কাজে বাইরে খাওয়া-দাওয়া করি। কিন্তু আমরা কি কখনো খোঁজ নিয়েছি যে আমরা হালাল খাবার খাচ্ছি নাকি হারাম?
রেস্টুরেন্ট- হোটেলগুলোতে আমরা মাংসজাতীয় যেসব খাবার গ্রহণ করি তা আদৌ হালাল উপায়ে জবেহ করা হয়েছে কিনা তা কি আমরা কোনদিন তলিয়ে দেখেছি?
অথবা পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানের নামে আমরা বিভিন্ন কমিউনিটি সেন্টারে যা খাই তা হালাল কিনা সেটাই বা কে খবর রাখে?

অথচ আমরা প্রায় সকলেই জানি, আল্লাহর নাম না নিয়ে কোন প্রাণী জবেহ করলে বা জবেহ ব্যতীত অন্য কোন উপায়ে প্রাণি হত্যা করলে তা খাওয়া হারাম। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের অধিকাংশই এ ব্যপারে খুবই কম সচেতন।
ঈমানদার হতে হলে প্রথমেই হালাল-হারাম আমাদের কাছে স্পষ্ট হতে হবে। আর সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আমাদের খেয়াল রাখা উচিৎ কোন বস্তুর পিছনে আমরা অর্থ ব্যয় করছি? এতে যদি সন্দেহ থাকে তবে সন্দেহ দূরীভুত হওয়ার আগে সেগুলো ব্যবহার উচিৎ নয় কোনভাবেই।

মহান আল্লাহতা'লা আমাদের হেদায়েত ও জ্ঞানের আলো দান করুন। আমীন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×