somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আঁকা’র সময়গুলো এমনই লাঞ্ছনাময়. . . . (১)

০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন ২০০০ কিংবা ২০০১ সাল। সম্ভবতঃ ফেব্র“য়ারী অথবা মার্চ মাসের শেষের দিক। ভলবোর একটা বাসে চেপে সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। ভ্রমণ সরঞ্জাম হিসেবে বরাবরই সঙ্গে যা থাকে তা-ই, কাঁধে একটা ঝোলার মতো ব্যাগ, ব্যাগে কয়েকটা পেন্সিল, কলম, ইরেজার, ক’টা কাগজ, কয়েক টুকরা প্যাস্টেল রঙ আর ক’টা গ্লাস মার্কার। কাপড়-চোপড় বলতে কিছুই নাই। ময়লা যে দু’একটা কাপড় সাথে আছে তার ভেতর আমি ঢুকেই আছি। হাতে একটা স্কেচ্ খাতা।

সঙ্গী, মানে আমি নিজেই একজনের সঙ্গী। উনার সাথে আমার পরিচয় বেশী দিনের নয়। উনি সেক্টর কমাণ্ডার মেজর জলিলের ভাতিজা। বয়স্ক। উনি আমাকে উনার সাথে নিয়েছেন যেন আমি সার্বক্ষণিক আঁকি ও আঁকতে পারি সিলেটের মনোরম দৃশ্য। এবারই আমার সিলেট ভ্রমণ প্রথম নয়। এর আগেও অনেক বার সিলেট সুনামগঞ্জ এসেছি এবং একটানা ৮/৯ মাস থেকেছি, ওটা অন্য প্রসঙ্গ।

বাস চলছে শো-শো করে। উনি বসে বসে পবিত্র কোরআনের ইংরেজী ভার্সন পড়ছেন আর মাঝে মাঝে বলছেন
তুমি তোমার কাজ কর।
বলি- এখানে কী কাজ করবো ?
কাজ জানলে অনেক কিছুই করা যায়।
ভেবে পাইনা কী করবো।

হঠাৎ চোখ পড়লো লুকিং মিররের দিকে। ক্লোজ-আপ আকারে দুইটি মানবীর মুখচ্ছবি জ্বলজ্বল করছে। আহা কী সৌন্দর্য ! এরকম কাউরো সামনে দাঁড়ানো আমার পক্ষে কোন কালেই সম্ভব নয়। বার বার দেখছি। হাজার বার দেখছি। লক্ষ বার দেখছি। ইতোমধ্যে অনেক সময় গড়িয়ে যায়। নাক, কান, চোখ, মুখ সবই দেখছি। একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। এমন ভাবে দেখছি যেন গিলে খাব। আমার এভাবে দেখা তাদেরও চোখ এড়ায় না। তারাও দেখে ফেলে। একবার না, কয়েক বার। এক পর্যায়ে তাদেরকে অসহ্য-রাগান্বীত লাগছে। আমারও দেখা প্রায় শেষের পর্যায়ে। ফাইনাল হচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে দেখাদেখি-চোখাচোখি হওয়ার মধ্যেই হঠাৎ অগ্নিমূর্তি ধারণ করে একজন এসে আমার সীটের সামনে হাজির। আমার হার্টবীট প্রায় বন্ধ। প্যান্ট নষ্ট হবার যোগাড়। এসি বাসে আমি ঘামতে শুরু করলাম। আমার মুখে কোন রা’ নেই-
এই ছেলে, আয়নায় আর তাকাবেনা। অসভ্য, অভদ্র. . . কোথাকার ।
আমি বেকুব, পুরো বেকুব বনে গেলাম। শুধু আমিই নই বাসের অনেক যাত্রীও। বুক ফেটে কান্না আসছে। সামনের ঘটনা মনে করে আবার হাসতেও ইচ্ছে করছে। আমার সঙ্গীতো থ’। আবার একমনে ইংরেজীতে কোরআন পড়তে লাগলেন। আমিও আবার আমার কাজে . . .।
কিছুক্ষণ পর, সম্ভবতঃ মৌলভী বাজার পার হলে কিংবা তার আগেই বাসটা থামলো। অনেকেই নামছেন। দুরুদুরু বক্ষে, বুকে অনেক ঝাড় ফুঁক দিয়ে, দো’য়া কালাম যা জানি তা চিবিয়ে খেয়ে আস্তে আস্তে মানবী দু’টার সামনে গিয়ে স্বপ্রতিভ ভঙ্গিতে দাঁড়াতেই। চেঁচিয়ে -
তুমি এখানেও ? ওদিকে দাঁড়াও।
যেন আমাকে সহ্যই করতে পারছেন না।
তবুও ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে তার পোর্ট্রেট আঁকা পেইজটা মানবীর সামনে ধরে- আফা আফনের একটা অটোগ্রা. . .
বলা শেষ না হতেই
ওহ ! মাই গড -বলেই সে-কী চিৎকার !
আমার পানি পিপাসা লেগে যায়। তাদের চিৎকার শুনে আমার সঙ্গী কেন যেন ভয় পেয়ে যান (মান ইজ্জতের ভয়েই নাকী কে জানে)।
সো মাচ নাইস !
তুমি আর্টিস্ট ?
কোথায় পড় ?
কী কর ?
কোথায় যাবে ?
কী খাও ?
ইত্যাদি ইত্যাদি. . .
যত্তসব আজাইরা প‌্যাচাল। (চলবে)

আগের লেখা


সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২১
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×