৭ম পর্ব
ব্রাশ প্রিন্টের উপকরণ ও পদ্ধতি।
ক) এলিজেন্ট গাম
খ) প্রুশিয়ান রঙ
গ) ইউরিয়া সার
ঘ) খাবার সোডা
ঙ) কাপড় ধোয়া সোডা
চ) রেজি সল্ট (না পেলে খাবার লবণ)
প্রণালী
২.৫ চা চামচ হাল্কা গরম পানির সাথে ০.২৫ চা চামচ এলিজেন্ট গাম মিশিয়ে নিন। ৩০-৪০ মিনিট পর ২.৫ চা চামচ পানিতে ১ চা চামচ রঙ গুলে নিয়ে তা পূর্বের পানি মেশানো এলিজেন্ট গামের সঙ্গে গুলে নিন।
অতঃপর ২ চা চামচ কাপড় ধোয়া সোডা + ১ চা চামচ খাবার সোডা মিশিয়ে মিশ্রিত সোডা থেকে এক চিমটি সোডা নিয়ে পূর্বের মিশ্রিত রঙে মিশিয়ে নিন। এবার এতে ৪/৫ দানা ইউরিয়া ও ৪/৫ দানা রেজি সল্ট অথবা খাবার লবণ দিয়ে মিশিয়ে নিন। সব এক সঙ্গে মিশে গেলে উক্ত মিশ্রণ দিয়ে ব্রাশ প্রিণ্ট করুতে পারেন।
সাবধানতা
এলিজেন্ট গাম মিশানো রঙ অনেক দিন অব্যবহৃত রেখে দে’য়া যায়। কিন্তু সোডা, ইউরিয়া, লবণ মেশালে তা ৩ ঘন্টা সময়ের বেশী রাখা/ব্যবহার করা যায়না। সেজন্য অল্প রঙ নিয়ে সোডা, ইউরিয়া, লবণ মিশাতে হয়। আর একটা রঙ শুকালেই অন্য রঙ লাগাতে হয়।
ব্রাশ প্রিণ্ট করার পর যদি বাটিক বা মোম করার ইচ্ছা থাকে তবে কাপড়ের দুই পাশে ব্রাশ প্রিণ্ট করে তার উপর মোম করে কাপড় রঙে ভিজিয়ে পূর্বে প্রকাশিত বাটিক বা মোম করার নিয়মানুযায়ী সেদ্ধ করে শুকাতে হবে। এরপর আবারও যদি বাটিক করার ইচ্ছা থাকে তাহলে আবারও মোম করে নিয়মানুসারে অন্য রঙে ভিজিয়ে সেদ্ধ করতে হবে।
ব্রাশ প্রিণ্ট কাপড়ের দুই পাশে করাই ভালো।
(আগের লেখা)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




