somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেশাখোর আমি

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেশা ?
পৃথিবীর বুকে জন্মের সময়ই মায়ের গর্ভ থেকে কাঁদতে কাঁদতে যে নেশাটা হাতে করে নিয়ে এসেছিলাম তা হলো- মায়ের বুকের দুগ্ধ পান। এই নেশাটা এমন এক ধরনের নেশা যাতে আসক্ত হন নাই এমন ব্যক্তির অস্তিত্ব পৃথিবীতে বিরল। যে কেহ তা এক বাক্যে স্বীকার করতে বাধ্য। কিন্তু এই নেশা আমার জীবনে বেশী দিন স্থায়ী হলোনা। জন্মের পর দু'-তিন বছর পার হতে না হতেই নেশাটাও কেটে গেলো।

তার পর যে নেশায় আসক্ত হলাম তা হলো- ধূলো বালি, কাদা মাটিতে সমবয়সী বালক-বালিকাদের সাথে খেলাধূলা আর হৈ-চৈ করা। এ সময় এই নেশায় ডুবে পৃথিবীর সকল কিছুই ভুলে গেলাম। এমনকী অনেক সময় খাওয়া দাওয়া পর্যন্তও। তখন মনে হতো জীবনটা বুঝি এরই মাঝে সীমাবদ্ধ। এরপর আর কিছু নাই। বড় আনন্দ পেতাম এই জীবনটাতে। ঝামেলা হীন, চিন্তা ভাবনা হীন, অতি স্বচ্ছ নির্মল মুক্ত এই জীবন। বড় আপন ভুলা এ নেশা। এই নেশাটা আগের নেশার চে’ একটু বেশী স্থায়ী হলো। পরিবেশের চাপে, সময়ের চাকায় আস্তে আস্তে এই নেশাও নিজের অজান্তেই দূরে কোথায় যেন সরে গেল টেরই পেলামনা।

নতুন আর এক নেশা ঘিরে ধরলো আমাকে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ- মেয়েদের সঙ্গ লাভ। বড্ড রোমান্টিক এ নেশা। এ নেশায় আবেগের মাত্রাটা এত বেশী যে, এক সময় মনে হলো- পৃথিবীর সবকিছুর বিনিময়ে হলেও এই সময়টা যেন না হারাই। কিন্তু হায় ! সময় বড্ড বেশী স্বার্থপর। এই নেশাটাকেও একদিন জীবন থেকে বিদায় নিতে হলো- জীবনের জন্যেই। সময়ের আবর্তে এক সময় তাকে মনে হলো নিতান্তই ওটা ছিলো একটা ছেলে মানুষী। ভীড় জমালাম অন্য এক নেশার জগতে।

শুনেছি মাদক দ্রব্যের মতো অসৎ নেশাটা নাকী জীবনকে বিপন্ন করে তুলে। কুঁড়ে-কুঁড়ে খায় মনুষত্যকে। তবুও এ নেশা থেকে নিস্কৃতি পাওয়া যায়। স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেখেছি অনেককেই। এই নেশায় আসক্তের পরিমান খুবই নগন্য। কিন্তু আমি যে নেশায় আসক্ত তা অতি সাধারণ নেশা। তাতে আসক্তের হার ব্যপক। যাকে আমি ছাড়তে চাইলেও সে আমাকে ছাড়তে পারেনি- ছাড়তে রাজী নয়।

টাকার নেশা। বড় মারাত্বক এই নেশা। এই নেশায় আসক্ত হয় নাই এমন কেহ পৃথিবীতে এখনও আছে এতে ঢের সন্দেহ আমার। বড় তীব্র, ঝাঁঝালো এই নেশা। দীর্ঘস্থায়ী। এত দীর্ঘস্থায়ী যে, শুরু থেকে শেষ পর্যন্ত আসক্ত থাকে যে কেউ।একবার মাত্র এই নেশায় আসক্ত হলে তা থেকে ফেরার কোন উপায় থাকেনা। টাকার নেশায় নেশাগ্রস্ত ব্যক্তির নিকট পৃথিবী উল্টা পাল্টা, অন্ধকার লাগে. . .


সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×